Sohini Sarkar motherhood controversy | ‘আমি মা হতে চাই, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলার অধিকারও আমার আছে’ : কটাক্ষের জবাবে সোহিনী সরকারের স্পষ্ট বার্তা

SHARE:

সোহিনী আরও জানান, 'বেমক্কা করে লিখে ছড়িয়ে দেওয়া হল যে আমি নাকি বলেছি, এই রাজ্যে মা হব না! আমি কেবল রাজ্যের নয়, দেশের প্রেক্ষাপটে কথা বলেছিলাম।' সোহিনীর যুক্তি স্পষ্ট, তিনি কখনও মাতৃত্বকে অস্বীকার করেননি, তা মাতৃত্ব তাঁর জীবনের অন্যতম স্বপ্ন। তাঁর নিজের ভাষায়, 'প্রকাশ্য সমাবেশে আমি শুধুমাত্র ‘মা হব না’ এই কথাটাই বলব কেন?

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল, সর্বত্রই ফের আলোচনার কেন্দ্রে অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। কারণ, তাঁর একটি পুরনো বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ‘এই রাজ্যে মা হব না’ এই মন্তব্যের বিকৃতি ঘিরে ছড়িয়েছে একের পর এক ভুল ব্যাখ্যা, আর সেই বিভ্রান্তির জবাবেই এবার মুখ খুললেন অভিনেত্রী নিজে।

সোহিনী আরও জানান, 'বেমক্কা করে লিখে ছড়িয়ে দেওয়া হল যে আমি নাকি বলেছি, এই রাজ্যে মা হব না! আমি কেবল রাজ্যের নয়, দেশের প্রেক্ষাপটে কথা বলেছিলাম।' সোহিনীর যুক্তি স্পষ্ট, তিনি কখনও মাতৃত্বকে অস্বীকার করেননি, তা মাতৃত্ব তাঁর জীবনের অন্যতম স্বপ্ন। তাঁর নিজের ভাষায়, 'প্রকাশ্য সমাবেশে আমি শুধুমাত্র ‘মা হব না’ এই কথাটাই বলব কেন?
সোহিনী সরকার। ছবি : সংগৃহীত

২০২৪ সালের আরজি কর কাণ্ডের সময় শিক্ষা থেকে স্বাস্থ্য, সর্বত্র দুর্নীতি ও তোষামোদী রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন সোহিনী। সেই সময় তিনি এক বক্তব্যে বলেছিলেন, ‘আমার সদ্য বিয়ে হয়েছে। আমার স্বামীকে বললাম, মা হব? কোন দেশে মা হব? আমি চাই না আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে এমন দেশে রেখে দিয়ে যেতে। এই দেশে যত ক্ষণ দুর্নীতি আছে, আমি পারব না আমার সন্তানকে এই দেশে নিয়ে আসতে।’ তাঁর এই বক্তব্যের পরে শাসকদলের একাংশ থেকে শুরু করে কিছু নেটিজেন পর্যন্ত, অভিনেত্রীকে কটাক্ষ করেন। তাঁদের দাবি ছিল, সোহিনী যেন রাজ্যের মাটিকে অসম্মান করেছেন। সম্প্রতি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এই প্রসঙ্গ টেনে বলেন, ‘যাঁরা শাসকদলকে সারাক্ষণ কুকথা বলছেন, দেব তাঁদের মধ্যেই প্রতিভার খোঁজ পাচ্ছেন! সোহিনী তখন বলেছিলেন, এই রাজ্য নাকি সন্তানের জন্ম দেওয়ার উপযুক্ত নয়। এর পরেও দেব তাঁকে সিনেমায় নিলেন!’ এই মন্তব্যে সোহিনীর রাজনৈতিক অবস্থান নিয়েই প্রশ্ন তোলেন কুণাল। কিন্তু অভিনেত্রী তার পাল্টা জবাবে জানান, তাঁর বক্তব্যকে ‘বিকৃতভাবে’ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কি পাগল যে এমন কথা বলব? সিপিএম, তৃণমূল কেউ নয়, আমি বলেছিলাম, যে লঙ্কায় আসবে সে-ই রাবণ। শুধু বাংলায় নয়, সারা দেশে নতুন প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত। যে তরুণ পড়াশোনা বা চাকরির যোগ্য, তাকেও বিদেশে যাওয়ার কথা ভাবতে হচ্ছে। অনেকে আবার রাজনৈতিক চাপে কাজ হারাচ্ছে। এই অস্বাস্থ্যকর পরিবেশই আমার উদ্বেগের বিষয় ছিল।

শোভন ও সোহিনী -এর বিয়ের ছবি। ছবি: সংগৃহীত
শোভন ও সোহিনী সরকার -এর বিয়ে। ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Lip care tips | লিপগ্লস, লিপস্টিক না লিপবাম? ঠোঁটের যত্নে বেছে নিন ঠিক উপায়টি

সোহিনী আরও জানান, ‘বেমক্কা করে লিখে ছড়িয়ে দেওয়া হল যে আমি নাকি বলেছি, এই রাজ্যে মা হব না! আমি কেবল রাজ্যের নয়, দেশের প্রেক্ষাপটে কথা বলেছিলাম।’ সোহিনীর যুক্তি স্পষ্ট, তিনি কখনও মাতৃত্বকে অস্বীকার করেননি, তা মাতৃত্ব তাঁর জীবনের অন্যতম স্বপ্ন।

সোহিনী আরও জানান, 'বেমক্কা করে লিখে ছড়িয়ে দেওয়া হল যে আমি নাকি বলেছি, এই রাজ্যে মা হব না! আমি কেবল রাজ্যের নয়, দেশের প্রেক্ষাপটে কথা বলেছিলাম।' সোহিনীর যুক্তি স্পষ্ট, তিনি কখনও মাতৃত্বকে অস্বীকার করেননি, তা মাতৃত্ব তাঁর জীবনের অন্যতম স্বপ্ন। তাঁর নিজের ভাষায়, 'প্রকাশ্য সমাবেশে আমি শুধুমাত্র ‘মা হব না’ এই কথাটাই বলব কেন?
সোহিনী সরকার। ছবি : সংগৃহীত

তাঁর নিজের ভাষায়, ‘প্রকাশ্য সমাবেশে আমি শুধুমাত্র ‘মা হব না’ এই কথাটাই বলব কেন? যদি আমার বা শোভনের কোনও শারীরিক সমস্যা থাকত, তাহলে বিষয়টা আলাদা হত। কিন্তু মাতৃত্ব একটা অনুভূতি, এটা আমার মধ্যেও আছে, প্রবাহিত।’ সোহিনীর বক্তব্যে উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবনের বাস্তবতাও। তিনি বলেন, ‘আমার বয়স এখন এমন যে, আজ চাইলেই কাল মা হয়ে যাব, বিষয়টা এমন নয়। তবে হ্যাঁ, মা হতে চাই। দিনক্ষণ জানি না, কারণ পরিকল্পনা করে সব হয় না। প্রয়োজনে দত্তকও নিতে পারি।’

সোহিনী আরও জানান, 'বেমক্কা করে লিখে ছড়িয়ে দেওয়া হল যে আমি নাকি বলেছি, এই রাজ্যে মা হব না! আমি কেবল রাজ্যের নয়, দেশের প্রেক্ষাপটে কথা বলেছিলাম।' সোহিনীর যুক্তি স্পষ্ট, তিনি কখনও মাতৃত্বকে অস্বীকার করেননি, তা মাতৃত্ব তাঁর জীবনের অন্যতম স্বপ্ন। তাঁর নিজের ভাষায়, 'প্রকাশ্য সমাবেশে আমি শুধুমাত্র ‘মা হব না’ এই কথাটাই বলব কেন?
সোহিনী সরকার। ছবি : সংগৃহীত

অভিনেত্রীর মতে, মাতৃত্ব মানে কেবল জৈবিক জন্ম নয়, ভালবাসা এবং দায়িত্ববোধের এক গভীর যাত্রা। তাই সমাজের কিছু অংশ যেভাবে তাঁর বক্তব্য বিকৃত করে ট্রোল করেছেন, তা নিয়ে তিনি ক্ষোভপ্রকাশ করেছেন। ‘এই দেশে মতপ্রকাশের স্বাধীনতা আছে বলেই আমরা কথা বলি। কিন্তু সেই কথাকে যদি বারবার বিকৃত করে রাজনৈতিক রঙ দেওয়া হয়, তাহলে সত্যিই ভয়ংকর এক জায়গায় পৌঁছে যাব আমরা,’ বলেন সোহিনী।

আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ বাইশ-তম কিস্তি)

রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া নিয়েও এ দিন মুখ খোলেন তিনি। ‘কেউ কেউ ভাবেন, সমালোচনা মানেই বিরোধিতা।

সোহিনী আরও জানান, 'বেমক্কা করে লিখে ছড়িয়ে দেওয়া হল যে আমি নাকি বলেছি, এই রাজ্যে মা হব না! আমি কেবল রাজ্যের নয়, দেশের প্রেক্ষাপটে কথা বলেছিলাম।' সোহিনীর যুক্তি স্পষ্ট, তিনি কখনও মাতৃত্বকে অস্বীকার করেননি, তা মাতৃত্ব তাঁর জীবনের অন্যতম স্বপ্ন। তাঁর নিজের ভাষায়, 'প্রকাশ্য সমাবেশে আমি শুধুমাত্র ‘মা হব না’ এই কথাটাই বলব কেন?
সোহিনী সরকার। ছবি : সংগৃহীত

কিন্তু আমি যখন দেশের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করি, সেটা কোনও দলের বিরুদ্ধে নয়। নাগরিক হিসেবে আমার দায়িত্ব থেকে বলি। আমি চাই ভবিষ্যৎ প্রজন্ম একটা ভাল সমাজ পাক, যেখানে নৈতিকতা থাকবে, নিরাপত্তা থাকবে, শিক্ষা ও সুযোগ থাকবে,’ বলেন অভিনেত্রী। সোহিনীর কণ্ঠে ফুটে ওঠে এক বাস্তব উপলব্ধি, ‘আমি একজন অভিনেত্রী, তাই মানুষ আমাকে শুনতে পায়। কিন্তু আমি একই সঙ্গে একজন নাগরিকও। যদি কোনও অন্যায় দেখি, চুপ করে থাকতে পারি না। আর মা হওয়ার স্বপ্ন আমার মধ্যেও বেঁচে আছে, সেটা সমাজের বিকৃত ব্যাখ্যা মুছে ফেলতে পারবে না।’ সোহিনীর এই স্পষ্ট বার্তা যেন এক নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরে, সমাজে নারীর মাতৃত্বের অধিকার যেমন ব্যক্তিগত, তেমনি তাঁর মতপ্রকাশের স্বাধীনতাও সমানভাবে মূল্যবান।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rashmika Mandanna | ‘গর্ভের সন্তানদের প্রোটেক্ট করব!’ মাতৃত্ব ও ভবিষ্যৎ জীবন নিয়ে খোলাখুলি রশ্মিকা মান্দানা, বাগদান জল্পনার মাঝেই ভাইরাল মন্তব্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন