শিলিগুড়িতে সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন
সাশ্রয় নিউজ ★ শিলিগুড়ি : শিলিগুড়িতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে বৃহস্পতিবার ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে মনে করা হয়, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন ছড়িয়ে পড়ে বাড়িটিতে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ, ‘দমকলকে খবর দেওয়ার অনেক পরে দমকল আসে।’ দমকলকর্মীরা জানান, ‘রাস্তায় যানজট থাকার জন্য পৌঁছতে দেরি হয়।’ তবে, বাড়িটিতে আগুন লাগার নির্দিষ্ট কারণ স্পষ্টভাবে জানা যায়নি।
-প্রতীকী ছবি




