Shubman Gill childhood story | দুষ্টুমি করেও রক্ষা পেয়েছিলেন শুভমন, শৈশবের মজার স্মৃতি শেয়ার করলেন অভিষেক

SHARE:

শুভ্রাংশু চন্দ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ভারতের তরুণ ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill) আজ আন্তর্জাতিক মঞ্চে একের পর এক রেকর্ড গড়লেও ছোটবেলার গল্পও কম রোমাঞ্চকর নয়। শৈশব থেকেই অভিষেক শর্মা (Abhishek Sharma) -এর সঙ্গে শুভমনের বন্ধুত্বের কথা প্রায় সবাই জানে। দুই বন্ধু একই সঙ্গে বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে জাতীয় দলের হয়ে মাঠে নামা পর্যন্ত একসঙ্গে পথচলা করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, কীভাবে ক্রিকেট ক্যাম্পে এক দুষ্টুমিতে জড়িয়ে পড়েও কোচের শাস্তি থেকে বেঁচে গিয়েছিলেন শুভমন, আর শাস্তি কপালে জুটেছিল তাঁরই।

অভিষেক শর্মা জনপ্রিয় শো ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’ -এ সেই ঘটনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “ছোটবেলায় শুভমন একমাত্র ছেলে ছিল যে দুষ্টুমি করেও কখনও বকুনি খেত না। আমরা একবার অনূর্ধ্ব-১৬ ক্রিকেট খেলতে ধরমশালায় গিয়েছিলাম। হোটেল থেকে মাঠে যেতে প্রতিদিন বাসে চড়তাম। একদিন আমরা বারবার পাঞ্জাবি গান চালাচ্ছিলাম। কিন্তু বাসচালকরা গান বাজাতে দিতে চাইছিলেন না। তাই বারবার বন্ধ করে দিচ্ছিলেন।” অভিষেকের ভাষায়, “আমাদের মধ্যে তখন ঝগড়াঝাটি শুরু হয়। সবচেয়ে জোরে তর্ক করছিল শুভমন। শুধু তাই নয়, পুরো পরিস্থিতি ওর থেকেই শুরু হয়েছিল। ব্যাপারটা পরে কোচদের কানে যায়। বাসচালকেরা গিয়ে অভিযোগ করেন যে আমাদের দল খারাপ ব্যবহার করেছে।”

আরও পড়ুন : Shubman Gill cricket journey | শুভমন গিলের ক্রিকেটযাত্রা: রাত তিনটেয় অনুশীলন থেকে টেস্ট দলের অধিনায়কত্ব

এরপর কোচরা যখন চালকদের জিজ্ঞেস করেন, কারা আসলে ঝগড়া করেছে, তখন অবাক করা ঘটনাই ঘটে। অভিষেক শর্মা জানান, “সবাই মিলে আঙুল তুলল আমার দিকে এবং প্রভসিমরন গিল (Prabhsimran Gill) -এর দিকে। অথচ তর্কের মূল কারিগর শুভমন! ওর কেমন যেন একটা ক্ষমতা ছিল, মুহূর্তের মধ্যে নিজের মুখের ভাব পাল্টে ফেলার। তাই কেউ বুঝতেই পারত না যে আসল দোষটা ওর।” ফলস্বরূপ শাস্তি এল অভিষেক এবং প্রভসিমরনের কপালে। অভিষেক বলেন, “কোচেরা আমাদের চিঠিতে সই করিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। তখন খুব কষ্ট হয়েছিল। শুধু শাস্তি পেলাম তাই নয়, মনে হয়েছিল, যে আমাদের বিপদে ফেলল, সেই শুভমনের কিছুই হল না। আমরা বিদায় নিলাম, আর ও ক্যাম্পে থেকে গেল!”

অভিষেক আরও যোগ করেন, “শুভমনের এক আশ্চর্য প্রতিভা রয়েছে। ওর মুখের অভিব্যক্তি এমনভাবে বদলাতে পারে যে মনে হয় ও যেন নির্দোষ। হয়তো এ কারণেই ছোটবেলায় ও কোনও দিন কোচের বকুনি খায়নি।” প্রসঙ্গত উল্লেখ্য, আজকের ভারতীয় টেস্ট দলের স্তম্ভ শুভমন গিলের এই শৈশবের কাহিনি আবারও প্রমাণ করে, বড় খেলোয়াড়দের অতীতের গল্পও কতটা আকর্ষণীয় হতে পারে। মাঠে যেমন ফোকাস ধরে রাখা এবং প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতা গড়ে তুলেছেন শুভমন, তেমনি ছোটবেলাতেও নিজের নির্দোষ ভাব বজায় রেখে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মতো স্মার্টনেস তাঁর মধ্যে ছিল।এশিয়া কাপে ওপেন করতে নামার সময়ও অভিষেক শর্মা এবং শুভমন গিলের মধ্যে সেই বন্ধুত্বের আভাস পাওয়া গিয়েছিল। দু’জনের সমন্বয় ক্রিকেট ভক্তদেরও দারুণ আনন্দ দিয়েছে। অভিষেক নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কেবল বন্ধুর দুষ্টুমি নয়, তা শুভমনের চরিত্রের আরেকটি দিকও তুলে ধরলেন, প্রতিকূল সময়ে নিজেকে সামলে নেওয়ার অসাধারণ ক্ষমতা।

শৈশবের এই ঘটনাই যেন আজকের শুভমনের সাফল্যের ইঙ্গিত বহন করে। কেবল প্রতিভা নয়, পরিস্থিতি বোঝার ক্ষমতা, ঠাণ্ডা মাথায় নিজেকে সামলে নেওয়া এবং সঠিক সময়ে সঠিক অভিব্যক্তি, এই গুণই হয়ত ওকে আজকের জায়গায় এনে দিয়েছে। অন্যদিকে, ক্রিকেটপ্রেমীরা জানেন, শুভমন গিলের ধারাবাহিকতা এবং পরিশ্রম ভারতীয় দলে তাঁকে স্থায়ী জায়গা করে দিয়েছে। তবে তাঁর দুষ্টুমির গল্প শোনার পর বোঝা যায়, মাঠের বাইরেও শুভমনের ব্যক্তিত্ব কতটা মজাদার। আর অভিষেক শর্মার মুখে সেই স্মৃতি ফুটে উঠতেই ভক্তরা আবারও নতুন করে চিনলেন তাদের প্রিয় ক্রিকেটারকে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Rohit Sharma Captaincy | রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে অধিনায়ক, নির্বাচক আগরকর ইঙ্গিত দিলেন কোচ গম্ভীরের পরামর্শ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment