Shah Rukh Khan birthday celebration | শাহরুখ খানের জন্মদিনে ‘কিং ফেস্ট’ : দেশজুড়ে সিনেমা হলে ফিরছে বলিউডের ম্যাজিক!

SHARE:

অভিরাজ চক্রবর্তী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : দেশ জুড়ে শাহরুখ খান (Shah Rukh Khan) মানেই এক অনুভব, এক নস্টালজিয়া। তাঁর জন্মদিন মানেই যেন এক বিশেষ চলচ্চিত্র উৎসব। প্রতি বছর ২ নভেম্বর যখন ‘কিং খান’-এর জন্মদিন আসে, তখন মুম্বই থেকে কলকাতা, দিল্লি থেকে দিল্লি, সর্বত্র অনুরাগীদের মধ্যে তৈরি হয় উৎসবের আবহ। এবার সেই ভালবাসার প্রতিধ্বনি আরও বড় আয়োজনে রূপ নিচ্ছে। শাহরুখের জন্মদিনকে ঘিরে এবার আয়োজন করা হয়েছে এক বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে দর্শকরা আবারও বড়পর্দায় দেখতে পাবেন তাঁর ক্লাসিক ও আইকনিক ছবিগুলি। এই উৎসব শুরু হবে আগামী ৩১ অক্টোবর থেকে, চলবে দেশের অন্তত ৩০টি শহরে, মোট ৭৫টি প্রেক্ষাগৃহে (theatres)। বলিউডে এমনভাবে কোনও তারকার জন্মদিন উদ্‌যাপন বিরল, যেখানে তাঁর অভিনীত ছবিগুলি আবারও ফিরে আসে সিনেমা হলে। আয়োজকদের দাবি, এই বিশেষ উৎসবের উদ্দেশ্য শুধুমাত্র শাহরুখের প্রতি শ্রদ্ধা নিবেদনই নয় তা সিনেমাপ্রেমীদের জন্য নস্টালজিয়ার রিইউনিয়ন।

শাহরুখ খান ও রানি মুখার্জি। ছবি: সংগৃহীত

ফিল্ম ফেস্টিভ্যালে থাকছে শাহরুখের কয়েকটি কালজয়ী ছবি : দেবদাস (Devdas), ‘দিল সে’ (Dil Se), ‘চেন্নাই এক্সপ্রেস’ (Chennai Express), ‘ম্যায় হুঁ না’ (Main Hoon Na), ‘ওম শান্তি ওম (Om Shanti Om)’ এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ‘জওয়ান’ (Jawan)। শাহরুখের চলচ্চিত্র জীবনের এই পরিক্রমা যেন তাঁর ভক্তদের জন্য আবেগের পুনর্জাগরণ। ইতিমধ্যে, একাধিক প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই অনলাইন টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। বুকমাইশো (BookMyShow) ও পিভিআর (PVR Cinemas) সূত্রে জানা গিয়েছে, টিকিট বিক্রির গতি অত্যন্ত ইতিবাচক। অনেক জায়গায় প্রথম দিনের প্রথম শো-এর টিকিট ঘণ্টার মধ্যেই ‘সোল্ড আউট’।

বড় বাজেটের এই ছবিতে থাকছে চমকপ্রদ কাস্ট। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, শাহরুখ খানের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অভিষেক বচ্চন (Abhishek Bachchan), রানি মুখোপাধ্যায় (Rani Mukerji), আরশাদ ওয়ারসি (Arshad Warsi) এবং অনিল কাপুর (Anil Kapoor)-এর মতো জনপ্রিয় তারকাদের। এর আগে বাদশা নিজের পেশিতে ট্যাটু আঁকা লুক প্রকাশ করে নেটমাধ্যমে শোরগোল ফেলেছিলেন। তবে শুটিং চলাকালীন কিছুটা বিপত্তিও ঘটেছে। গত মাসে এক অ্যাকশন সিকোয়েন্সের সময় গুরুতর চোট পান শাহরুখ।
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

শাহরুখ নিজে এই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ‘সিনেমা আমার ঘরের মতো। বড়পর্দায় আবার এই ছবিগুলি দেখা মানে রিইউনিয়ন। এই ছবিগুলি কেবল আমার গল্প নয়, দর্শকদের গল্পও। যাঁরা ৩৩ বছর ধরে আমাকে ভালোবেসেছেন, তাঁদের জন্যই এই উৎসব।’ আবার এমন আয়োজনে শাহরুখ ভক্তরা স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। অনেকেই লিখেছেন, ‘এই ফেস্টিভ্যাল শুধু সিনেমা নয়, আমাদের জীবনের এক অংশের উদ্‌যাপন।’

শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ফিরছেন নতুন ছবি ‘কিং’ (King) -এ। ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD) ছেড়ে নতুন ছবির ঘোষণা ঘিরে বলিউডে চর্চার ঝড়।
দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান। ছবি : সংগৃহীত

দেশের নানা প্রেক্ষাগৃহে শাহরুখের সিনেমা দেখানোর খবর প্রকাশ পেতেই বিভিন্ন শহরে শুরু হয়েছে ‘SRK ফ্যান ক্লাব’-এর প্রস্তুতি। মুম্বইয়ের মান্নাত (Mannat) এর সামনে এবারও জড়ো হবেন হাজার হাজার অনুরাগী। কলকাতা, দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, সর্বত্রই আয়োজন করা হয়েছে ‘SRK Night’।এ বিষয়ে বিনোদন বিশ্লেষক রোহিত তিওয়ারি (Rohit Tiwari) বলেন, ‘শাহরুখ খান শুধু অভিনেতা নন, তিনি এক সাংস্কৃতিক স্তম্ভ। তাঁর জন্মদিনে এমন উৎসব সিনেমা শিল্পকেও নতুনভাবে অনুপ্রাণিত করে। এটা দেখিয়ে দেয়, স্টারডম কেমনভাবে প্রজন্মের পর প্রজন্ম ছুঁয়ে যায়।’ শুধু ভক্তই নন, শাহরুখের সহ-অভিনেতারাও এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। ওম শান্তি ওম-এর সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) বলেন, ‘শাহরুখ এমন এক মানুষ, তিনি স্ক্রিনে এলেই ম্যাজিক তৈরি করেন। তাঁর জন্মদিনে এ রকম উৎসব আমাদের সবার কাছেই আবেগঘন।’

শাহরুখ খান ও গৌরী খান। ছবি : সংগৃহীত

এই আয়োজনের মাধ্যমে একদিকে দর্শকরা ফিরে যাবেন ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge)’ -এর সেই নস্টালজিক দিনে, আবার অন্যদিকে দেখবেন ‘জওয়ান’ -এর অ্যাকশন-পূর্ণ আধুনিক শাহরুখকে। এক অর্থে এটি শাহরুখের ৩৩ বছরের চলচ্চিত্র জীবনের এক রেট্রোস্পেকটিভ, যা সিনেমার ইতিহাসের অংশ হয়ে থাকবে। প্রেক্ষাগৃহ মালিক সংগঠনের পক্ষ থেকেও বলা হয়েছে, এই উৎসব সিনেমা হলে দর্শক ফেরানোর এক বড় সুযোগ। অনেকেই জানিয়েছেন, ‘এই ফিল্ম ফেস্টিভ্যাল তরুণ প্রজন্মকে আবারও সিনেমা হলে ফিরিয়ে আনবে। কারণ শাহরুখ খান এখনও ‘থিয়েটার এক্সপেরিয়েন্স’-এর দ্রষ্টা।’ শাহরুখ ভক্তদের জন্য তাই ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সময়টা হয়ে উঠছে এক উৎসবের মরশুম। লাইট, ক্যামেরা, কিং খান, এই তিনে তৈরি হবে নতুন স্মৃতির অ্যালবাম।

সব ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Shah Rukh Khan advice to Amrita Rao | ২০ বছর আগের শাহরুখ খানের উপদেশেই বদলে গিয়েছে অমৃতা রাওয়ের জীবন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন