আগামীকাল থেকে বাতিল ট্রেনের সংখ্যা কমবে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আগামীকাল থেকে বাতিল ট্রেনের সংখ্যা কমবে। বেশ কিছু দিন থেকে শিয়ালদহ শাখায় অনেক ট্রেন বাতিল করেছিল শিয়ালদহ ডিভিশন। ট্রেন বাতিলের ফলে জেলার মানুষদের কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তি আসে। যে ট্রেনগুলি চলছে, সেগুলিতে যাত্রী ভড় লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। জেলা থেকে কলকাতায় চিকিৎসা করানোর জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। সময়ে পৌঁছনো তাঁদের কাছে দুরূহ হয়ে দাঁড়ায়। আজ শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, আগামীকাল থেকে বাতিল ট্রেনের সংখ্যা কমবে। কিন্তু পূর্ব সূচী অনুযায়ী মেন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে ২০ মার্চের পরে। ২০ মার্চ অব্দি বাতিল থাকবে বেশ কিছু ট্রেন।




