বি.সি. রায় হাসপাতালে ফের শিশু মৃত্যু
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বি.সি. রায় হাসপাতালে ফের শিশু মৃত্যু। দক্ষিণেশ্বরের এক শিশুর প্রাণ কেড়ে নিল অ্যাডিনো ভাইরাস। অ্যাডিনো ভাইরাসের দাপট রাজ্যে অব্যাহত বলে জানাচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞদের বিশেষ সূত্র। এদিন তিনজন শিশুর নিউমোনিয়ায় অকালে প্রাণ যায় বলে উল্লেখ। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এখন পর্যন্ত গত দু’মাস থেকে ১৪১ জন শিশুর মৃত্যু হয়। প্রতিদিন এই সংখ্যাটা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত মানুষ।




