Sasraya News Eid Literature : কবি গোলাম কবির এর কবিতা

SHARE:

🍁সাশ্রয় নিউজ ঈদ সাহিত্য 

গোলাম কবির 

বনসাই জীবন 

আমার আকাশ আজ মেঘলা ভীষণ,
মেঘলা আমার মন! জীবন?
সে তো অর্হনিশ অকাল বন্যার জলে
ভাসতে থাকা হলুদ পাতায়
বসে থাকা পিঁপড়ের মতোই
তবুও কিসের জন্য এই ক্রন্দন?

কেনো মিছেমিছি এই শহর
ছেড়ে চলে যাওয়া
কাকদের জন্য করি হাপিত্যেশ!

ওরা তো তাও চলে গিয়ে
বেঁচে গেছে, আমি যাবো কোথায়!
আমার তো আছে
একটা বনসাই জীবন,
যাকে ছেড়ে যাওয়া অসম্ভব!

এই পাথুরে শহর যে আমায়
আঁটকে রেখেছে স্বর্ণলতার মতোই,
এভাবে আর কতোদিন
থাকতে হবে কেই বা জানে!

আমিও তো ভালোবাসি
বনসাইয়ের মতো হয়ে থাকা
এই শহুরে জীবন,
তা না হলে মনেহয় হয়তো
কবেই পালাতাম এখান থেকে!

 

অলঙ্করণ : প্রীতি দেব 

 

এক নজরে 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতি। গল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনী। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী কোনও সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। ই-মেল আই ডি : editor.sasrayanews@gmail.com

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন