সাগরদীঘিতে এগিয়ে কংগ্রেস-বাম জোট প্রার্থী বাইরন বিশ্বাস
সাশ্রয় নিউজ ★ সাগরদীঘি : সাগরদীঘিতে এগিয়ে কংগ্রেস-বাম জোট প্রার্থী বাইরন বিশ্বাস। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে পেছনে রেখে বারো হাজারেরও বেশি ভোটে এগিয়ে বাইরন বিশ্বাস। ভোট গণনা চলছে। জোট প্রার্থী এগিয়ে যাওয়ার খবর কর্মীদের কাছে পৌঁছতেই মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে উৎসবের মেজাজে সমর্থকরা।



