সাগরদীঘিতে ভোটগ্রহণ শুরু
সাশ্রয় নিউজ ★ সাগরদীঘি : সাগরদীঘি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। সকাল থেকেই বুথে বুথে দীর্ঘ লাইন ও ভোটারদের ভেতর উৎসাহ দেখা গিয়েছে। আড়াই লক্ষ ভোটার আজ ভোট দানের মধ্যদিয়ে তাঁদের বিধানসভার জনপ্রতিনিধি নির্ধারণ করবেন ভোট দানের ভেতর দিয়েই। সন্ধ্যে ৬ পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
ভোটকেন্দ্র গুলিতে কেন্দ্রীয় বাহিনী জওয়ান নিরাপত্তায় ব্যবস্থা দেখভাল করছেন। এছাড়াও এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপুলিশ যৌথভাবে বিধানসভা এলাকায় নিরাপত্তা প্রদান করছেন।



