safest country in the world 2025 | বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের শিরোপা পেল অ্যান্ডোরা! ভারতের অবস্থান কত?

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ✪ কলকাতা : পৃথিবীর সব থেকে নিরাপদ দেশের (safe country) তকমা পেল ইউরোপের ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা (Andorra)। সদ্য প্রকাশিত ‘নাম্বিও সেফটি ইনডেক্স ২০২৫’ (Numbeo Safety Index 2025)-এর তালিকায় শীর্ষে উঠে এসেছে পিরেনিস পর্বতমালার কোলে ফ্রান্স (France) ও স্পেনের (Spain) মাঝে অবস্থিত এই দেশ। অপরাধের হার, নিরাপত্তা ব্যবস্থা ও ব্যক্তিগত সুরক্ষার বিচারে অ্যান্ডোরার স্কোর ৮৪.৭। এই রিপোর্টে ভারতের (India) স্থান বেশ নিচে, যা দেশের নাগরিকদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের শীর্ষ পাঁচ নিরাপদ দেশের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ ১. সংযুক্ত আরব আমিরশাহি (UAE), ২. কাতার (Qatar) ও ২. ওমান (Oman)। সংযুক্ত আরব আমিরশাহির স্কোর ৮৪.৫, দেশটি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কাতারের স্কোর ৮৪.২, দেশটি তৃতীয় স্থানে। এশিয়ার তাইওয়ান (Taiwan) রয়েছে চতুর্থ স্থানে, স্কোর ৮২.৯। পঞ্চম স্থানে ওমান, স্কোর ৮১.৭।

নাম্বিও (Numbeo) জানায়, ‘এই সূচক তৈরি করা হয় ব্যবহারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে। সরকারি পরিসংখ্যান থেকে পার্থক্য থাকতেই পারে।’ মূলত অপরাধের হার, ব্যক্তিগত নিরাপত্তা ও দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থার ভিত্তিতে এই র‍্যাঙ্কিং করা হয়। বিশেষজ্ঞদের মতে, ‘যেখানে সরকার ও প্রশাসন সক্রিয় ও নাগরিকরাও সতর্ক, সেই দেশগুলিতেই নিরাপত্তা সূচক উচ্চ থাকে।’ তালিকার শীর্ষ দশে এশিয়ার আরেকটি শক্তিশালী দেশ জাপান (Japan) আছে দশম স্থানে, স্কোর ৭৭.১। চিন (China) আছে ১৫তম স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা (Sri Lanka) ৫৯তম, পাকিস্তান (Pakistan) ৬৫তম ও বাংলাদেশ (Bangladesh) ১২৬তম স্থানে রয়েছে। ভারতের অবস্থান ৬৬তম। দেশের নিরাপত্তা সূচক ৫৫.৭, যা বিশ্বে বেশ পিছিয়ে। এমনকী ব্রিটেন (Britain) (৮৭তম, ৫১.৭) ও আমেরিকা (USA) (৮৯তম, ৫০.৮)-ও ভারতের থেকে পিছনে থাকলেও, ভারতের জন্য এই অবস্থান তেমন গর্বের নয়। কারণ, শীর্ষ ৫০-এ দক্ষিণ এশিয়ার কোনও দেশ নেই।

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় আছে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা (Venezuela)। তাদের নিরাপত্তা সূচক মাত্র ১৯.৩। অর্থাৎ, অপরাধের দিক থেকে বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা সেখানে। তালিকার শেষ দিকের অন্য দেশগুলির মধ্যে রয়েছে পাপুয়া নিউ গিনি (Papua New Guinea) (১৯.৭), হাইতি (Haiti) (২১.১), আফগানিস্তান (Afghanistan) (২৪.৯) ও দক্ষিণ আফ্রিকা (South Africa) (২৫.৩)। সিরিয়া (Syria) রয়েছে ১৪০তম স্থানে ও যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়ায় সেখানে অপরাধ ও সহিংসতার আশঙ্কা প্রবল।

বিশ্বের শীর্ষ ১০ নিরাপদ দেশের তালিকা: ১) অ্যান্ডোরা (Andorra): ৮৪.৭
২) সংযুক্ত আরব আমিরশাহি (UAE): ৮৪.৫
৩) কাতার (Qatar): ৮৪.২
৪) তাইওয়ান (Taiwan): ৮২.৯
৫) ওমান (Oman): ৮১.৭
৬) আইল অফ ম্যান (Isle of Man): ৭৯.০
৭) হংকং (Hong Kong, China): ৭৮.৫
৮) আর্মেনিয়া (Armenia): ৭৭.৯
৯) সিঙ্গাপুর (Singapore): ৭৭.৪
১০) জাপান (Japan): ৭৭.১

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ১০ দেশ:
১) ভেনেজুয়েলা (Venezuela): ১৯.৩
২) পাপুয়া নিউ গিনি (Papua New Guinea): ১৯.৭
৩) হাইতি (Haiti): ২১.১
৪) আফগানিস্তান (Afghanistan): ২৪.৯
৫) দক্ষিণ আফ্রিকা (South Africa): ২৫.৩
৬) হন্ডুরাস (Honduras): ২৮.০
৭) ত্রিনিদাদ ও টোবাগো (Trinidad and Tobago): ২৯.১
৮) সিরিয়া (Syria): ৩১.৯
৯) জামাইকা (Jamaica): ৩২.৬
১০) পেরু (Peru): ৩২.৯
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের মতো জনবহুল দেশে নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। অন্যথায়, বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তিতেই প্রভাব পড়বে। এই রিপোর্ট সেই বাস্তবতাই আবারও চোখে আঙুল দিয়ে দেখাল।

ছবি: প্রতীকী 

আরও পড়ুন : Elina Chauhan cyber complaint | অশালীন মন্তব্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, সাইবার ব্যুরোতে এলিনা চৌহান

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন