Ravindra Jadeja CSK, Jadeja to Rajasthan Royals | জাডেজাকে রাজস্থানে বিক্রি! ধোনি নীরব সম্মতিতে চমকে দিল সিএসকে, সঞ্জু স্যামসনের জন্যই কি ছেড়ে দিতে হল জাড্ডুকে?

SHARE:

Ravindra Jadeja’s silent celebration after his century in Manchester raises curiosity. Wife Rivaba Jadeja shares emotional reaction, calls him a 'warrior'. Read full story with match insights and stats.

মেধা পাল ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : আইপিএলে সবচেয়ে স্থিতিশীল, সম্পর্ক-নির্ভর এবং ‘ফ্যামিলি কালচার’-এ বিশ্বাসী ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচিত চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings – CSK)। সেই চেন্নাই-ই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল, রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) বিক্রি করে দেওয়া হল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals – RR) কাছে। হলুদ জার্সি পরে ২০১২ সাল থেকে দলের অন্যতম স্তম্ভ হয়ে থাকা এই অলরাউন্ডারকে ছাড়ার ঘটনা আইপিএল মহলে তুমুল আলোড়ন ফেলে দিয়েছে। কারণ, ধোনির (MS Dhoni) নেতৃত্ব ছাড়ার পর ২০২২-এ যে ক্রিকেটারকে অধিনায়ক করা হয়েছিল, তাঁকেই কয়েক বছরের মাথায় এত সহজে ছেড়ে দেওয়ার কারণ কী?

চেন্নাই শিবিরের এক কর্তাই সেই উত্তর দিলেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি জানান, গত তিন মরসুম ধরে তাঁরা মরিয়া হয়ে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দলে আনার চেষ্টা করছিলেন। জাডেজার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তার ভাষায়, “ধোনি আর জাডেজা নিজেদের মধ্যে বেশ দীর্ঘ আলোচনা করেছে। আমরা সব পক্ষের স্বার্থ ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। ধোনিও কোনও আপত্তি করেনি।” জানানো হয়েছে, প্রায় ১৮ কোটি টাকা খরচ করে সঞ্জুকে দলে নেওয়ার একমাত্র উপায় ছিল জাডেজাকে ট্রেড করা। এই ঘটনায় অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু স্তম্ভিত। এক দলের সিইও সরাসরি বলেছেন, “এটা অবিশ্বাস্য। যে ক্রিকেটার দশক ধরে দলের মুখ, যার কারণে দল ম্যাচ জেতে, তাঁকে এত সহজে ছেড়ে দেওয়া যায়? ধোনি তো যেকোনো দিন অবসর নেবেন। ধোনির পরে দলকে সামনে থেকে কে নেতৃত্ব দেবে? জাডেজাই তো চেন্নাইয়ের ভবিষ্যৎ ভাবা হয়েছিল।” এই জিজ্ঞাসাই এখন স্বাভাবিক ভাবেই ঘুরছে আইপিএল মহলে, ধোনির পর মুখ কে হবেন? সঞ্জু স্যামসনকে কি তাই ‘ফিউচার লিডার’ ভেবে নিয়েছে সিএসকে?

আরও পড়ুন : Mohammad Shami : শামীর পরিবর্ত ক্রিকেটার খুঁজে নিল গুজরাট

চেন্নাইয়ের সঙ্গে জাডেজার সম্পর্ক গত ক’মৌসুম ধরে যে আগের মতো মসৃণ ছিল না, তা অনেকদিন ধরেই গুঞ্জন ছিল। ২০২২-এ অধিনায়কত্ব ফিরিয়ে নেওয়া হয় তাঁর কাছ থেকে। পরে জানা যায়, নেতৃত্বের দায়িত্বের চাপ আর দলীয় কৌশল নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। ফলে চেন্নাই কর্তৃপক্ষ গত নিলামের সময়ও তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল। সে বার ধোনি হস্তক্ষেপ করে তাঁকে রেখে দেন। এবার? এবার ‘থালা’ আর আপত্তি করেননি।

এই নীরব সম্মতি নিয়েই জল্পনা তুঙ্গে- জাডেজা এবং ধোনির সম্পর্ক কি আর আগের মতো নেই? জাডেজাকে হঠাৎ ট্রেড করার সিদ্ধান্ত কি সেই উত্তরেরই ইঙ্গিত? একদিকে চেন্নাই চাইছে ভবিষ্যতের জন্য নতুন রোডম্যাপ গড়তে, তরুণ শক্তিকে ধরে রাখতে। অন্যদিকে জাডেজার মতো একজন অভিজ্ঞ, ধারাবাহিক ম্যাচ-উইনারকে ছেড়ে দেওয়া যে বড় সিদ্ধান্ত, তা স্বীকার করছেন ক্রিকেট বিশ্লেষকরাও। রাজস্থানের দলে এখন জাডেজাকে নিয়ে নতুন ব্যাট-বল ভারসাম্য তৈরি করবে স্যামসনের নেতৃত্ব (Sanju Samson)। কিন্তু চেন্নাইয়ের হলুদ জার্সি পরে ১২ বছর যে প্রভাব রেখেছেন জাডেজা, তা কি সহজে পূরণ করা যাবে? চেন্নাই শিবিরে এখন একটাই প্রশ্ন, ধোনির শেষ অধ্যায়ের পর দলের ‘নতুন মুখ’ কে? সঞ্জুকে নিয়ে বড় হিসেব কষছে দল? সময়ই তার উত্তর দেবে। তবে, জাডেজাকে ছেড়ে দেওয়া যে আইপিএলের এই মরসুমের সবচেয়ে বিস্ময়কর সিদ্ধান্ত, এতে কোনও সংশয় নেই।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : India vs South Africa Eden test 2025 : ইডেনে ঘূর্ণির দোলাচলে ভরাডুবি: মাত্র ৩০ রানে টেস্ট হারল ভারত

Sasraya News
Author: Sasraya News