সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : প্রয়াত হলেন রতন টাটা (Ratan Tata Demise)। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন স্বাধীন ভারতের অন্যতম জনপ্রিয় শিল্পপতি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

সূত্রের খবর, শ্রী টাটা মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে রুটিন চেকআপে যান। তার পরেই দেশ-বিদেশের অনুরাগীরা ওঁর স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে থাকেন। তবে তিনি জানিয়েছিলেন যে, রুটিন চেকআপে হাসপাতালে গিয়েছেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে এর পরেই বিশেষ সূত্রে খবর আসে যে, রুটিন চেকআপ করাতে গিয়ে রতন টাটার শারীরিক অবস্থার অবনতি হয়। এবং তাঁকে আইসিইউতে রাখা হয়। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে অন্যলোকে পাড়ি দিলেন বর্ষীয়ান শিল্পপতি ও সমাজসেবক রতন টাটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘রতন টাটা একজন দূরদৃষ্টি সম্পন্ন শিল্পপতি তথা একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে স্থিতিশীল নেতৃত্ব দেন। তাঁর অবদান বোর্ডরুম ছাড়িয়ে গিয়েছে। মানবিকতা ও দয়ালু মনোভাব এবং আমাদের নাগরিক সমাজের উন্নয়নে তিনি সকলের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন।’ গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শারদীয় উৎসব আবহে দেশ জুড়ে শোকের ছায়া।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Jammu &Kashmir Election result: কাশ্মীরের আবহাওয়ায় ফের ওমর ! বিজেপির ৩৭০ অনুচ্ছেদ !




