প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) এবং অভিনেতা বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda)। উদয়পুরে ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ে। সাতপাকের আনুষ্ঠানিকতা মিটতেই অভিনেত্রীর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা যে খুব শীঘ্রই কী মা হতে চলেছেন রশ্মিকা? বিয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রশ্মিকা মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেন। তাঁর কথায়, ‘মা হওয়া সহজ নয়, কিন্তু ছোটবেলা থেকেই সংসার আর সন্তান নিয়ে স্বপ্ন দেখেছি।’ এই বক্তব্য প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস বেড়েছে। নায়িকার বক্তব্যে উঠে এসেছে পারিবারিক জীবনের প্রতি তাঁর গভীর আকর্ষণ। তিনি ইঙ্গিতে জানিয়েছেন, ভবিষ্যতে একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছে রয়েছে।

রশ্মিকার মতে, সন্তান কেবল পরিবার পূর্ণ করে না, স্বামী-স্ত্রীর সম্পর্কেও নতুন মাত্রা যোগ করে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সন্তান এলে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়। দায়িত্ববোধ বাড়ে, জীবনের অগ্রাধিকার বদলে যায়।’ তাঁর এই মন্তব্যেই জোরদার হয়েছে জল্পনা, দাম্পত্য জীবনের শুরুতেই কী পরিবার বাড়ানোর পরিকল্পনা করছেন এই তারকা দম্পতি? তবে মাতৃত্বের প্রসঙ্গ উঠতেই প্রশ্ন উঠেছে তাঁর পেশাজীবন নিয়ে। দক্ষিণী ও বলিউড দুই শিল্পমহলেই সমান ব্যস্ত রশ্মিকা। শুটিং, প্রচার, আন্তর্জাতিক সফর, এসব নিয়ে ব্যস্ত সূচী। এমন পরিস্থিতিতে মাতৃত্ব এলে কেরিয়ারে প্রভাব পড়বে কি না, তা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে রশ্মিকার উত্তর, ‘সন্তান এলে তার প্রয়োজনই আগে দেখব। কাজ থাকবে, কিন্তু সন্তান সবার আগে।’ তাঁর এই বক্তব্যে ব্যক্তিগত জীবনের অগ্রাধিকার পরিষ্কার হয়েছে।
প্রসঙ্গত, উদয়পুরে রাজকীয় পরিবেশে আয়োজিত বিয়ের ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি। বিয়ের পর প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে এসে হাসিমুখে তাঁরা হাত নাড়েন। রশ্মিকার চোখে নতুন জীবনের উচ্ছ্বাস ধরা পড়েছে বলে অনুরাগীদের মত। বিজয়ও বলেছেন, ‘আমরা দু’জনেই জীবনের এই নতুন চ্যাপ্টার নিয়ে খুব আনন্দিত।’ রশ্মিকা মন্দানা দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছেন। ‘পুষ্পা’ সিরিজ থেকে শুরু করে একাধিক হিট ছবিতে অভিনয়ের সুবাদে জাতীয় স্তরেও তাঁর পরিচিতি বেড়েছে। অন্যদিকে বিজয় দেবরকোন্ডা ‘অর্জুন রেড্ডি’ ছবির মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তাঁদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। অবশেষে সেই সম্পর্ক বিয়েতে পরিণত হওয়ায় অনুরাগীদের আগ্রহ আরও বেড়েছে।
মাতৃত্ব প্রসঙ্গে রশ্মিকা বলেন, ‘আমি চাই আমার সন্তান নিরাপদ পরিবেশে বড় হোক। তার জন্য যা প্রয়োজন, তা করতে প্রস্তুত।’ অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন আগাম ভবিষ্যতের জন্য। যাই হোক, চলচ্চিত্র জগতে বহু অভিনেত্রী মাতৃত্বের পরও সফল ভাবে কেরিয়ার চালিয়ে গিয়েছেন। সেই উদাহরণ সামনে রেখে রশ্মিকার সিদ্ধান্ত নিয়েও আলোচনা চলছে। যদিও তিনি নিজে এখনই কোনও নির্দিষ্ট সময়সীমা জানাননি, তবে কথার ইঙ্গিতেই ভবিষ্যৎ পরিকল্পনার আভাস মিলেছে বলে মনে করছেন অনুরাগীরা। পাশাপাশি বর্তমানে রশ্মিকার হাতে একাধিক বড় প্রোজেক্ট রয়েছে। তথাপি তিনি জানিয়ে দিয়েছেন, ‘ব্যক্তিগত জীবন ও পেশার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করব।’ বিজয়ও একই সুরে বলেছেন, ‘পরিবার আমাদের কাছে অগ্রাধিকার।’ তাঁদের এই মন্তব্য দম্পতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৌতূহল বাড়িয়েছে। উল্লেখ, দক্ষিণী সিনেমা ও বলিউডে রশ্মিকার জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাই তাঁর ব্যক্তিগত জীবনের সামান্য ইঙ্গিতও ভক্তদের কাছে বড় খবর হয়ে ওঠে। বিয়ের পর মাতৃত্ব নিয়ে ভাবনা প্রকাশ করায় স্বাভাবিকভাবেই আলোচনা তুঙ্গে। তবে আপাতত নবদম্পতি তাঁদের নতুন জীবন উপভোগ করছেন বলেই ঘনিষ্ঠ সূত্রের দাবি। রশ্মিকার কথায়, ‘সংসার মানে শুধু দু’জন নয়, আরও অনেক স্বপ্নের জায়গা।’ সেই স্বপ্নে কী শিগগিরই যুক্ত হবে নতুন সদস্য? উত্তর সময়ের অপেক্ষায়। তবে মাতৃত্বের প্রসঙ্গে তাঁর অকপট স্বীকারোক্তি ইতিমধ্যেই বিনোদন জগতে আলোচনার কেন্দ্রে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Narendra Modi wishes Vijay Rashmika | উদয়পুরে ‘দ্য ওয়েডিং অফ ভিরোশ’: বিজয়-রশ্মিকার বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা, জমকালো আয়োজনে তিন স্তরের নিরাপত্তা




