Ramayana Film, Ranbir Kapoor Look | হনুমান জয়ন্তীতে রামের রূপে রণবীর, রামনবমীতে বড় ঘোষণা

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডে বহু প্রতীক্ষিত প্রকল্পগুলির মধ্যে অন্যতম ‘রামায়ণ’ (Ramayana)। এই ছবিকে ঘিরে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে রণবীর কাপূরকে (Ranbir Kapoor) রামের ভূমিকায় দেখার জন্য অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেই অপেক্ষার আবহেই রামনবমীর দিনে এল বড় আপডেট, যা আরও বাড়িয়ে দিল উত্তেজনার পারদ। ছবির প্রযোজক নমিত মালহোত্র (Namit Malhotra) এই বিশেষ দিনে ‘রামায়ণ’ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ২ এপ্রিল, অর্থাৎ পবিত্র হনুমান জয়ন্তীর দিনেই প্রথমবারের মতো রামের রূপে রণবীর কাপূর (Ranbir Kapoor) -এর ঝলক প্রকাশ্যে আনা হবে। এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া চোখে পড়ার মতো।

রণবীর কাপুর ও সাঁই পল্লবী। ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Aamir Khan Gauri Spratt ring | দামি আংটি উপহার, প্রেমে নতুন ইনিংস? আমির খান ও গৌরী স্প্র্যাটকে ঘিরে জোর জল্পনা

রামনবমীর শুভক্ষণে নমিত মালহোত্র (Namit Malhotra) বলেন, ‘শুভ রামনবমী। এই গল্প আমাদের সকলের। আমরা এই ছবি নিয়ে যা যা পদক্ষেপ করেছি, অত্যন্ত দায়িত্ব সহকারে এবং ভক্তি নিয়ে করেছি।’ তাঁর কথায় ধরা পড়েছে প্রকল্পটির প্রতি নির্মাতাদের দৃষ্টিভঙ্গি। তিনি আরও জানান, এই মহাকাব্যকে বড়পর্দায় তুলে ধরার ক্ষেত্রে কোনও খামতি রাখা হচ্ছে না এবং প্রতিটি দিকেই বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। এর পাশাপাশি তিনি ঘোষণা করেন, ‘আগামী ২ এপ্রিল, পবিত্র হনুমান জয়ন্তীতে রাম-এর ঝলক আমরা প্রকাশ্যে আনব।’ এই ঘোষণা সামনে আসতেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ ওঠে। অনেকেই সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক অনুরাগী লেখেন, ‘রণবীর, আপনাকে রামের বেশে দেখার জন্য আর অপেক্ষা করে থাকতে পারছি না।’ এই ধরনের প্রতিক্রিয়া থেকেই বোঝা যাচ্ছে, ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশা কতটা তীব্র। কিন্তু এই উচ্ছ্বাসের মাঝেই কিছু বিতর্কও তৈরি হয়েছিল। কয়েক দিন আগে শুটিং সেট থেকে রণবীর কাপূর (Ranbir Kapoor) -এর একটি লুক ফাঁস হয়ে যায়। সেই ছবিতে দেখা গিয়েছিল, তাঁর ঊর্ধ্বাঙ্গ একটি কালো কাপড়ে ঢাকা এবং নিম্নাঙ্গে গেরুয়া ধুতি। মাথায় লম্বা কোঁকড়া চুলের পরচুলা ছিল, যা নিয়েই শুরু হয় সমালোচনা। নেটমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছিলেন ছবির মেকওভার নিয়ে। একাংশের বক্তব্য ছিল, এত বড় বাজেটের ছবিতে চরিত্রের উপস্থাপনায় আরও যত্নবান হওয়া উচিত ছিল। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘ছবি তৈরি হচ্ছে ৪০০০ কোটি টাকায়। এর চেয়ে ভাল পরচুলা কি রণবীরকে পরানো গেল না? এই পরচুলা মোটেই রামসুলভ নয়।’ এই ধরনের প্রতিক্রিয়া ছবির নির্মাতাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন : Sairang Silchar train service, Ashwini Vaishnaw Northeast development | গুয়াহাটি স্টেশনে আধুনিক হসপিটালিটি পরিষেবার সূচনা, সাইরাং-শিলচর ট্রেন চালু করে রেল যোগাযোগে যুগান্তকারী পদক্ষেপ

যদিও এই বিতর্ক সত্ত্বেও ছবির প্রতি আগ্রহ কমেনি। বরং সরকারি ভাবে রণবীরের লুক প্রকাশের ঘোষণার পর প্রত্যাশা আরও বেড়েছে। অনেকে মনে করছেন, ফাঁস হওয়া ছবির সঙ্গে চূড়ান্ত লুকের পার্থক্য থাকতেই পারে, এবং নির্মাতারা শেষ পর্যন্ত দর্শকদের সামনে আরও পরিশীলিত উপস্থাপন আনবেন। এই ছবির আরেকটি বড় আকর্ষণ হল তার নির্মাণদল। ‘রামায়ণ’ পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari), এর আগে তিনি একাধিক সফল ছবি উপহার দিয়েছেন। তাঁর পরিচালনায় এই মহাকাব্য কীভাবে পর্দায় রূপ পায়, তা নিয়ে কৌতূহল রয়েছে দর্শকদের মধ্যে। এছাড়াও সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে (Sai Pallavi)। তাঁর অভিনয়ের জন্য আলাদা ভাবে পরিচিত। রাম ও সীতার এই জুটি বড়পর্দায় কেমন রসায়ন তৈরি করে, সেটাও ছবির অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। উল্লেখ্য, ‘রামায়ণ’ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই গল্পকে নতুনভাবে উপস্থাপন করার ক্ষেত্রে নির্মাতাদের উপর বাড়তি দায়িত্ব বর্তায়। নমিত মালহোত্রর (Namit Malhotra) বক্তব্যে সেই দায়িত্ববোধের প্রতিফলনই ধরা পড়েছে।।হনুমান জয়ন্তীর দিনে রণবীর কপূর (Ranbir Kapoor) -এর লুক প্রকাশের ঘোষণা নিঃসন্দেহে ছবির প্রচারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। এই দিনটি বেছে নেওয়ার পিছনেও রয়েছে প্রতীকী তাৎপর্য, যা ছবির ধর্মীয় ও সাংস্কৃতিক আবহকে আরও জোরাল করে। কিন্তু এখন নজর, ২ এপ্রিলের দিকে, যখন প্রথমবারের মতো রামের রূপে রণবীরকে দেখতে পাবেন দর্শক। সেই ঝলক দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারে কি না, তা নিয়েই এখন চর্চা চলছে বিনোদন জগতে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Mani Ratnam Vijay Sethupathi Sai Pallavi new film | মণি রত্নম-বিজয় সেতুপতি-সাই পল্লবী: কলিউডে নতুন চমক, ফিরছে শক্তিশালী জুটি

Sasraya News
Author: Sasraya News