বাঙালির রবীন্দ্র-আবেশ
সাশ্রয় নিউজ ★ নয়ড়া : বাঙলার বাইরে বাঙলা সংস্কৃতিপ্রেমীরা বাংলা ভাষা ও সংস্কৃতিকে নিজেদের মতো করে লালন করে চলেছেন। পত্রিকা প্রকাশ, সাহিত্য-চর্চা, সঙ্গীতকে আপন মনে তাঁরা লালন করছেন প্রাণের খুশিতে।

সম্প্রতি একটি খুব সুন্দর ও পবিত্র সকাল ঘোষনা হলো রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে গ্রেটার নয়ডা উত্তর প্রদেশ বসবাসকারী বাঙালিরা রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে একত্রিত হন।

তাঁদের কথায়, ‘প্রবাসী বাঙালিরা মিলে একটি আলোময় নতুন ভোরের সূচনা করল।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে গ্রেটার নয়ডা বাসিরা প্রভাত ফেরি ও মুক্ত আকাশে নিচে সুন্দর এবং আমন্দময় অনুষ্ঠানের আয়োজন করেছিলাম।’

উল্লেখ্য যে, স্থানীয় আল্ফা-১-এর অশোক বাটিকাতে ওই প্রভাতী অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।

কী কী ছিল অনুষ্ঠানে? তাঁদের জানান, ‘গান, ছোটদের নাচ, কবিতা পাঠ, যেন আকাশে বাতাসে স্নিগ্ধ ভালোলাগার অনুভূতি ছড়িয়ে পরছিল কিছুক্ষণের জন্য যেন মনে হয়েছিল আমরা যেন শান্তিনিকেতনের পাঠভবনের মাঠে বসে আছি, নির্মল আনন্দে ছেয়ে আছে চরাচর।’




