কালনা পুরসভায় অনাস্থা
সাশ্রয় নিউজ ★ কলনা : কালনা পুরসভায় (Kalna Municipality) বড় খবর। কালনা পুরসভার (Kalna Municipality) বর্তমান চেয়ারম্যান আনন্দ দত্ত-এর (Chairman Ananda Dutta) বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন ১৪ জন কাউন্সিলর (Councillor) তাঁদের বক্তব্য, তাঁরা রীতিমতো আনন্দ বাবুর কাজে অসন্তুষ্ট। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পুরসভায় যাঁরা কাজের জন্য যান, তাঁদের সঙ্গে অসহযোগিতা করেন। মিউট্রিশনের (Mutation) নামে অনেক বেশি টাকা নেন। ওই কাউন্সিলরদের আরও অভিযোগ, ‘পুরসভার কর্মীদের সঙ্গে খারাপ আচরণ এবং স্থানীয় বাসিন্দারা যাঁরা সাহায্যের জন্য যান তাঁদের সঙ্গে দিনের পর দিন খারাপ ব্যবহার হয়।’ প্রসঙ্গত, এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখেই কালনা পুরসভার ১৪ জন কাউন্সিলর গতকাল ২২ নভেম্বর, ২০২৩ অনাস্থা নিয়ে এসেছেন বলে উল্লেখ। তবে পুরসভার চেয়ারম্যান পক্ষের কাউন্সিলররা ওই ১৪ জন কাউন্সিলরের অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
-ফাইল চিত্র




