Punjab : মত্ত ট্রাক চালক এ কী করলেন!

SHARE:

মেমারি স্টেশনে বর্ধমান-হাওড়া লোকালের ইঞ্জিনে হাত আটকে যায় এক রেলকর্মীর। প্রায় দুই ঘণ্টা ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রীদের ভোগান্তি।

মত্ত ট্রাক চালক এ কী করলেন!

সাশ্রয় নিউজ ★ লুধিয়ানা : এর আগেও ট্রাক চালকদের মদ্যপ অবস্থায় ট্রাক চলানোর খবির একাধিকবার শিরোনামে আসে। এইসব মদ্যপ ট্রাক চালকের জন্য দূর্ঘটনার খবর অজস্র। গত শুক্রবার মদ্যপ অবস্থায় ট্রাক চালাচ্ছিলেন এক চালক। রেল লাইনের ওপর ট্রাক রেখে মত্ত চলক নেমে চলে যান। তাঁর এহেন কীর্তি দেখে হতবাক সকলে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে পাঞ্জাবের লুধিয়ানায়। ক’য়েক মিনিটের ভেতর লাইনে ট্রেন আসার ঘোষণা হয়েছিও আগেই।  জিআরপি-এর তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। জিআরপি পাইলটকে জানান, লাইনের ওপর দাঁড়িয়ে আছে একটি ট্রাক। ট্রেনের চালক সঠিক সময়ে ট্রেনটি নির্দিষ্ট দূরত্বে দাঁড় করিয়ে দেন। পরে ট্রাকটিকে সরিয়ে দিলে ফের ওই লাইনে শুরু হয় ট্রেন চলাচল। পুলিশট্রাকটির চালককে গ্রেফতার করে মেডিক্যাল টেস্ট করান। এবং মেডিক্যাল টেস্টে জানা যায় তিনি মত্ত অবস্থায় ছিলেন।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment