Praimay interview : প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের সাক্ষাৎকার 

SHARE:

প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের সাক্ষাৎকার 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : গত মঙ্গলবার ২০১৪ ও ২০১৭ সালের প্রাথমিক উত্তীর্ণ প্রার্থীদের প্রথম পর্যায়ের ইন্টারভিউ হয়েছে। দ্বিতীয় দফায় ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা জেলার ২৮২ জন পরীক্ষার্থীর ইন্টারভিউ নেওয়া হবে দ্বিতীয় দফায়। প্রাথমিক শিক্ষা  পর্ষদ জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার ইন্টারভিউ নেওয়া হবে। পর্ষদ আরও জানায় যে, সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের স্থান, সময় ও  অন্যান্য তথ্য ই-মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও তাঁরা পর্ষদের পোর্টাল থেকেও কল লেটার ডাউনলোড করতে পারবেন। সমগ্র ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফী হবে বলে উল্লেখ। আরও উল্লেখ, দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ নেওয়ার জন্যে পরীক্ষকদের ল্যপটপ দেওয়া হবে। ল্যাপটপে পরীক্ষকরা সরাসরি চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বর দেবেন। তার ফলে পরবর্তীতে নম্বর সংশোধনের কোনও সুযোগ থাকবে না। অনলাইনে এই নম্বর পর্ষদের কাছে পৌঁছে যাবে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment