পর্যাপ্ত তথ্য দিচ্ছে না চীন : হু প্রধান
সাশ্রয় নিউজ ★ জেনিভা : শুক্রবার চিন দেশের করোনার বর্তমান অবস্থা সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বিগ্নতা প্রকাশ করেছেন বলে উল্লেখ। ইতিমধ্যে চিন কোভিড সংক্রান্ত তথ্য প্রকাশ বন্ধ করে দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। হু প্রধান জানান, চিনের কাছ থেকে করোনা সংক্রান্ত তথ্যের প্রয়োজন আছে। কোভিডের নতুন প্রজাতি দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে খবর। যাতে শি জিনপিং সরকার করে এমন আশা করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তাঁর কথায়, ‘‘চিন থেকে পর্যাপ্ত তথ্য পাওয়া যাচ্ছে না। বিশ্বের নানা দেশ যে ভাবে পদক্ষেপ করছে তাতে তারা মনে করছে, এর ফলে নিজেদের জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে পারবে। এটা খুবই স্বাভাবিক বিষয়।’’




