Prabhas Fees, Triptii Dimri Spirit | স্পিরিট-এ পারিশ্রমিকের বিস্ময়কর ফারাক! প্রভাসের আকাশছোঁয়া অঙ্ক, তৃপ্তি ডিমরির পারিশ্রমিকে চমক বিনোদন মহলে

SHARE:

এই ছবির জন্য তৃপ্তি ডিমরি পেয়েছেন আনুমানিক ৪ থেকে ৬ কোটি টাকার পারিশ্রমিক। যদিও এই অঙ্ক তাঁর কেরিয়ারের তুলনায় অনেকটাই বেশি, তবু প্রভাসের পারিশ্রমিকের সামনে তা নেহাতই সামান্য বলে মনে করছেন অনেকে।

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : নতুন বছরের শুরুতেই বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ায় আলোচনার কেন্দ্রে সন্দীপ রেড্ডী বাঙ্গার নতুন ছবি ‘স্পিরিট’ (Spirit)। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই একদিকে যেমন দর্শকের উত্তেজনা তুঙ্গে, তেমনই শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্রে রয়েছে ছবির প্রধান দুই মুখ, প্রভাস (Prabhas) ও তৃপ্তি ডিমরি (Triptii Dimri)। শুধু গল্প বা চরিত্র নয়, তাঁদের পারিশ্রমিকের ব্যবধান নিয়েও এখন তোলপাড় বিনোদন জগৎ।

আরও পড়ুন : Sonakshi Sinha Maldives, Sonakshi Zaheer New Year | মালদ্বীপে নববর্ষের উষ্ণ ছুটি: বিলাসবহুল ভিলায় জাহির ইকবালের সঙ্গে পুল মুডে সোনাক্ষী সিনহা

শোনা যাচ্ছে, এই ছবিতে প্রভাস ও তৃপ্তির পারিশ্রমিকের ফারাক ‘আকাশ-পাতাল’। ‘স্পিরিট’ ছবিটি ঘোষণার পর থেকেই নানা কারণে খবরের শিরোনামে। প্রথমে জানা গিয়েছিল, এই ছবির নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-কে নেওয়ার কথা ছিল। কিন্তু কাজের সময়সীমা ও পারিশ্রমিক সংক্রান্ত শর্তে পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গার সঙ্গে তাঁর মতানৈক্য তৈরি হয়। দীপিকা নাকি শর্ত দিয়েছিলেন, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না এবং পারিশ্রমিক হিসেবে নেবেন ২০ কোটি টাকা। এই শর্তে রাজি হননি পরিচালক। ফলস্বরূপ, ছবিটি থেকে বাদ পড়েন দীপিকা। তাঁর জায়গায় সুযোগ পান তৃপ্তি ডিমরি, যিনি ইতিমধ্যেই ‘অ্যানিম্যাল’ (Animal) ছবির মাধ্যমে দর্শকের নজর কেড়েছেন। এই পরিবর্তনের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, ‘স্পিরিট’ -এ তৃপ্তি ডিমরি কত পারিশ্রমিক পাচ্ছেন? সেই প্রশ্নের উত্তর ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, এই ছবির জন্য তৃপ্তি ডিমরি পেয়েছেন আনুমানিক ৪ থেকে ৬ কোটি টাকার পারিশ্রমিক। যদিও এই অঙ্ক তাঁর কেরিয়ারের তুলনায় অনেকটাই বেশি, তবু প্রভাসের পারিশ্রমিকের সামনে তা নেহাতই সামান্য বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন : Priyanka Chopra Nick Jonas, Indian kadha benefits : নিক জোনাসকে ‘অর্ধেক ভারতীয়’ বানালেন প্রিয়াঙ্কা চোপড়া, সেলেব দাম্পত্যের গল্পে ঘরোয়া কাড়া থেকে উৎসবের রঙ

কারণ, ছবির মূল আকর্ষণ প্রভাস। দক্ষিণী ও সর্বভারতীয় ছবির বাজারে তিনি বর্তমানে অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। শোনা যাচ্ছে, ‘স্পিরিট’ -এর জন্য প্রভাস নিচ্ছেন প্রায় ১৬০ কোটি টাকা। সাধারণত তিনি একটি ছবির জন্য ১৫০ কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক নেন। তবে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’ (Adipurush) ছবির জন্য তিনি তুলনামূলক কম, প্রায় ১০০ কোটি টাকা নিয়েছিলেন বলে জানা যায়। সেই জায়গা থেকে ‘স্পিরিট’ -এ তাঁর পারিশ্রমিক যে নতুন উচ্চতায় পৌঁছেছে, তা বলাই বাহুল্য।
এই বিপুল পারিশ্রমিকের পিছনে কারণও রয়েছে। প্রভাসের নাম মানেই প্যান-ইন্ডিয়া বাজার। তাঁর ছবি মানেই দক্ষিণ ভারত থেকে শুরু করে হিন্দিভাষী অঞ্চল, এমনকি আন্তর্জাতিক বাজারেও আগ্রহ। ফলে প্রযোজকদের চোখে তিনি ‘নিরাপদ বিনিয়োগ’। সেই কারণেই প্রভাসের পারিশ্রমিক নিয়ে তেমন প্রশ্ন না উঠলেও, তৃপ্তি ডিমরির অঙ্কটি তুলনামূলকভাবে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

আরও পড়ুন : Kiara Advani, Salman Khan, Kiara Advani real name | সলমন -এর এক কথাতেই বদলে গেল আলিয়া আডবাণীর জীবন! জানেন কি, কীভাবে হলেন ‘কিয়ারা’?

তৃপ্তির ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। সন্দীপ রেড্ডী বাঙ্গার আগের ছবি ‘অ্যানিম্যাল’-এ তিনি অভিনয় করেছিলেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সেই ছবির জন্য তিনি পেয়েছিলেন মাত্র ৪০ লক্ষ টাকা। ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। সেই সাফল্যেরই প্রতিফলন দেখা যাচ্ছে ‘স্পিরিট’-এর পারিশ্রমিকে। ৪০ লক্ষ থেকে কয়েক কোটি, এই লাফ নিঃসন্দেহে তৃপ্তির কেরিয়ারের একটি বড় মাইলফলক। তবে নেটাগরিকদের একাংশ প্রশ্ন তুলেছেন, একই ছবিতে কাজ করেও কেন এত বড় পারিশ্রমিকের ফারাক থাকবে? আবার অন্য অংশের মত, তারকাখ্যাতি, বাজারমূল্য ও বক্স অফিস টানার ক্ষমতার উপরেই পারিশ্রমিক নির্ভর করে। সেই বিচারে প্রভাস ও তৃপ্তির মধ্যে তুলনা টানা ঠিক নয় বলেও মত প্রকাশ করছেন অনেকে।

‘স্পিরিট’-এর প্রথম ঝলক দেখে অনেক দর্শকই সন্দীপ রেড্ডী বাঙ্গার আগের ছবি ‘অ্যানিম্যাল’ -এর কথা মনে করছেন। ছবির আবহ, চরিত্রের তীব্রতা এবং ‘উগ্র পৌরুষ’-এর ছায়া ফের একবার স্পষ্ট বলে দাবি করছেন নেটিজেনরা। এই বিষয়টি নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। কেউ বলছেন, পরিচালক একই ঘরানার গল্পে আটকে যাচ্ছেন, আবার কারও মতে, এটাই তাঁর স্টাইল এবং দর্শক সেটাই দেখতে চান। ‘স্পিরিট’ একটি বড়সড় আলোচনার বিষয়। প্রভাসের বিপুল পারিশ্রমিক, তৃপ্তি ডিমরির কেরিয়ারের বড় উত্থান, দীপিকা পাড়ুকোনের বাদ পড়া এবং সন্দীপ রেড্ডী বাঙ্গার বিতর্কিত স্টাইল, সব মিলিয়ে এই ছবি ঘিরে আগ্রহ তুঙ্গে। শোনা যাচ্ছে, ‘স্পিরিট’ ২০২৬ সালের মে মাসে মুক্তি পাবে। মুক্তির আগেই এই ছবিকে ঘিরে যে আলোচনা থামার নয়, তা এখনই বলা যায়।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Ranveer Singh Deepika Padukone Relationship News | দীপিকার এক গুণেই শান্ত রণবীর বিপরীত স্বভাব কি সত্যিই সম্পর্কে সমস্যা তৈরি করছে? মুখ খুললেন বলি-তারকা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন