নিয়োগের দাবিতে পথে এবার পুলিশ চাকরিপ্রার্থীরা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : দীর্ঘ দিন DA-এর দাবিতে আন্দোলনে করছেন ডিএ আন্দোলনকারীরা। স্বচ্ছ নিয়োগের দাবিতে পথেই আছেন শিক্ষকপদপ্রার্থীরা। শহর কলকাতার পথ আন্দোলনের অন্যতম ভূমি বলে চিহ্নিত হয়েই আছে আমজনতার কাছে। একের পর এক আন্দোলনে সরগরম বঙ্গ রাজধানী। আজ পুলিশে স্বচ্ছ নিয়োগের দাবিতে পথে পুলিশ চাকরীপ্রার্থীরা। আন্দোলনকারীদের দাবী, ‘মেধার ভিত্তিতে স্বচক্ষে নিয়োগ করতে হবে।” সেই দাবীনিয়েই ‘ভবিষ্যতের পুলিশ’ -রা রাজপথে। তাঁদের মিছিল সামলাতে পুলিশ প্রহরা।
-ফাইল চিত্র




