Poet Subir Sarkar’s ‘Kobita Samagra 1’ Launched in Cooch Behar with a Grand Literary Event | প্রকাশিত হল সুবীর সরকারের কবিতাসমগ্র

SHARE:

কোচবিহার উত্তরবঙ্গ জেলা গ্রন্থাগারে কবি সুবীর সরকারের ‘কবিতাসমগ্র ১’ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো। শতাধিক সাহিত্যপ্রেমীর উপস্থিতিতে জমজমাট আয়োজন।

রাজেশ চন্দ্র দেবনাথ ★ সাশ্রয় নিউজ : কোচবিহারের উত্তরবঙ্গ জেলা গ্রন্থাগারের পেক্ষাগৃহে ৩০ নভেম্বর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি সুবীর সরকারের “কবিতাসমগ্র ১” গ্রন্থটি আবরণ উন্মোচন হয়। অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন কোচবিহারের লিটল ম্যাগাজিন মেলার উদ্যোক্তা, “তোর্ষা সাহিত্য সংস্থা”। কবি সুবীর সরকারের এই কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার শহরের গন্যমাণ্য ব্যক্তিরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন প্রকাশক সংস্থা, “গীর্বাণ”।

কোচবিহার উত্তরবঙ্গ জেলা গ্রন্থাগারে কবি সুবীর সরকারের ‘কবিতাসমগ্র ১’ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো। শতাধিক সাহিত্যপ্রেমীর উপস্থিতিতে জমজমাট আয়োজন।
কবি সুবীর সরকার -এর কবিতা সমগ্র ১ প্রকাশ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

এইদিন প্রায় শতাধিক লেখক, পাঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সুবীর সরকারের কাব্যগ্রন্থ প্রকাশ অনুুুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় তিন ঘণ্টার এই জমজমাট অনুষ্ঠান ভাগ করা ছিল কয়েকটি ভাগে। প্রথম ভাগে ছিল উদ্বোধনী সঙ্গীত, গ্রন্থপ্রকাশ, সভামুখ্যদের শুভেচ্ছাবার্তা আর বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী নজরুল ইসলামের গান। দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতাপাঠ করেন প্রায় ২৬ জন কবি। স্বরচিত কবিতাপাঠ শেষ হয় কবির পম্পা রায়ের কবিতা পাঠের মাধ্যমে। অনুষ্ঠানে শুভেচ্ছাবার্তা দেন- কোচবিচার জেলা গ্রন্থাগারের আধিকারিক সমরচন্দ্র মণ্ডল, কোচবিহারের বিদদ্ধ ও প্রবীণ সাংবাদিক অরবিন্দ ভট্টাচার্য মহাশয়, দিনহাটা বিবর্তন পত্রিকার সম্পাদক ডাক্তার উজ্জ্বল আচার্য মহাশয়, বিখ্যাত নাট্যকার কল্যাণময় দাস, অধ্যাপক ভগীরথ দাস প্রমুখ।

আরও পড়ুন : PM Narendra Modi Vocal for Local speech | উৎসবের মরশুমে স্বদেশী ঝড় : ‘ভোকাল ফর লোকাল’-এর নয়া ডাক দিয়ে আত্মনির্ভরতার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

প্রায় তিন ঘণ্টার এই অনুষ্ঠান সুন্দরভাবে সঞ্চালনা করেন কবি দেবশ্রী রায়। তোর্ষা সাহিত্য সংস্থার সভাপতি ছন্দিতা চন্দ চক্রবর্তী ও সম্পাদক সৈকত সেন তাদের শুভেচ্ছাবার্তা প্রদান করেন। অনুষ্ঠানে কবি সুবীর সরকারের কবিতা আলোচনা করেন তিতির পত্রিকার সম্পাদক সঞ্জয় নাগ ও অধ্যাপক ভগীরথ দাস। কবির কবিতা থেকে কবিতাপাঠ করেন কবি মনামী সরকার ও দেবশ্রী রায়।

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | Edition 89, 30th November, 2025 | Sunday | সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল। সংখ্যা ৮৯। ৩০ নভেম্বর ২০২৫, রবিবার

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন