Poet Souvik Shee : কবি সৌভিক সী -এর কবিতা

SHARE:

সাহিত্যাঙ্গনে নবাগত কলম কবি সৌভিক সী-এর। কবিতা লেখেন। ২০২০ সালে থেকে লেখালেখি শুরু করেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। বর্তমানে বি.এড করছেন। অচীরেই তাঁর লেখাগুলি পাঠকদের কাছে সমাদৃত হবে। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল কবির কবিতা। 

 

সৌভিক সী

পোড়া রুটি

 

দুঃস্বপ্নের অনলে পোড়ে

পিচ রাস্তার তাওয়ায়

আসছে যাচ্ছে সমব্যথীরা 

হচ্ছে না কেউ দাওয়াই।

দিন গড়িয়ে রাত হয়েছে

কত রাত গড়িয়ে দিন

ফর্সা মুখের গোল রুটিটা

জীবনের কাছে দীন।

সস্তা দামে বাজারে বিকোয়

মুল্য কি ইমারতির আছে?

সে শুধু দামির দামি আমার

হতদরিদ্র মায়ের কাছে।

 

নিরুপায় প্রস্তর

 

কত ঢেউ এসে

ফিরে গেছে অভিমানে

বজ্রপাত অহরহ

শ্রাবণ ঝরেনি পরিণামে

মিসমিসে অন্ধকার

আঁধার যেন চিরতরে বাঁধা

মুহূর্মুহু আবেদনে 

হাত বাড়ানোর গোলক ধাঁধা।

দেহ পোঁতা মানুষের মতো

ভবিষ্যৎ বসে আছে তার

মাথাখানা ডুবে যেতে

বেশিক্ষণ বাকি নেই আর।

 

[লেখা পাঠান 👉 স্থানীয় সংবাদ, স্বরচিত কবিতা, স্বরচিত গল্প, স্বরচিত উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী… । ই-মেল : sasrayanews@gmail.com ]

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন