কবি শতদল আচার্য। বাংলা কবিতার উজ্জ্বল মুখ। কবির এখন অবধি পাঁচটি কবিতার বই ও একটা প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। গল্প, কবিতা, প্রবন্ধ দেশ-বিদেশের বহু পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি ছাত্র থাকাকালীন একনাগাড়ে তিন বার আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনে জড়িত। তিনি ‘বন্ধু’ , ‘মৃগনাভি’ নামে সম্পাদনা দুটি পত্রিকা। সাশ্রয় নিউজ-এর এই সংখ্যায় রইল দু’টি কবিতা।
শ ত দ ল আ চা র্য
মন
একদিন সমস্ত পোষাক খোলে
বোঝে নেওয়া যায়
কারোও মন কতদূর যায় ।
মনের খেলায় কারো কারো
শরীরের দাম বেশি
সব তো সময়ের খেলা ।
সমস্ত জীবন জুড়ে, আলোর খোঁজে
সময়ই চলে যায়।
মনের সব গল্প শাসন
আনন্দ দুঃখ
কে আর তেমন করে বলে যায়।
পোষাক খোলে নিলে তোমাকে পেয়ে যাই।
এ বিড়ম্বনায় হলেও তোমাকে চাই।
একা বন্ধ ঘরে বোঝা যায়
কার মন কতদূর যায়।
মায়াবী স্বপ্ন
একটি মায়াবী গল্পের জন্য একটা রাত জেগেছি
ভুলে ভুলে তুমি অন্য আশায়
আমি শুধু গল্পে গল্পে সময় গড়িয়ে দিয়েছি।
আমার যাপনে আর কোন মায়াবী মরমী মানুষ দেখিনি
সময়ে সময়ে তোমার যাবার গান
এই অবেলায় তোমাকে ভেবেছি।
কতটা ভালবাসলে এই অবেলায়
তোমার সাথে সুর মিলাতে বেসুরো হয়েছি
একটা মায়াবী স্বপ্ন ভেবে, পুরোটা সময় দিয়েছি।
🍁নিউজ-এ আপনিও দিতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ ভ্রমণ… ই-মেল : sasrayanews@gmail.com




