Poet Mita Nur : কবি মিতা নূর-এর কবিতা ‘সব চিহ্ন মুছে ভুলে যাই’

SHARE:

মিতা নূর 

সব চিহ্ন মুছে ভুলে যাই 

 

দুপুর তপ্ত রোদের ভিড়ে,
তোর ঠোঁটের ছোঁয়া খুঁজি
খুঁজি বুকের তৃষ্ণার ঘোরে।

কেন এই রুক্ষতার শহরে তবুও,
আজ তুমি দূর, আমি একা
এতো করে চেয়েও!

ইচ্ছে করে, সব চিহ্ন মুছে ভুলে যাই
আমাদের প্রেম হয়ে ছিল, অবশেষে,
মনের চৌকাঠ ডিঙিয়ে
অভিমান, অপেক্ষা বেরিয়ে আসে।

ধীরে ধীরে থেমে যাই
বদলে যাই,  ঘৃণার রঙে যাই মিশে
সব চিহ্ন মুছে ভুলে যাই
কে কাকে বেশি ভালোবাসে।

অঙ্কন : প্রীতি দেব 

 

[সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ, গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমণ কাহিনী। ই-মেল : sasrayanews@gmail.com ]  

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন