Poet : Barnashree Bakshi : কবি বর্ণশ্রী বকসী-এর ‘স্বপ্ন সম্ভবা সিরিজ’

SHARE:

বর্ণশ্রী বকসী

স্বপ্ন সম্ভবা সিরিজ

এক. 
মেয়েটির নীল চোখে মায়াঘোর
মেদুর বাতাসে উড়ে যায় ঘুম
স্বপ্ন দেখার অভিলাষ নিয়ে চলে
আবাদ ভূমির ঊর্বর মাটিতে…

 

দুই. 
অহঙ্কার ভেঙে বের হয়ে আসে
এক নতুন মানুষ সিক্ত অনুভবে
অবাঞ্ছিত গলি ছেড়ে চলতে থাকে
এক ছায়া ছায়া শরীরী আলো
নিশানা উড়লেই শুরু ঘোড় দৌড়।

 

তিন. 
সিঁড়ি বেয়ে ওঠা আর নামার অঙ্ক
সূত্রের থেকে সরে আসলেই ভুল
অযথা মনের কারাগার থেকে ছোটে
ভাবনার মুক্তি বিহঙ্গম স্বাধীনতায়
তবু সপ্ন মধুর হয় মিলনের গানে!

 

চার. 
আরোগ্য লাভের পথ চেয়ে থাকা
একতারার সুরে কে যেন ডাকে
রতনের অমল সীমান্ত পেরোয়
ট্রেনের ঝিকঝিক কু আওয়াজ
আমি আর নিসর্গের অটুট বন্ধন
ছুঁয়ে থাকে মাঘ মাসের সোনালি রোদ।

 

পাঁচ. 
সারি সারি মুখগুলোতে রঙের বদল
দ্রুত ঘটে চলে পরিবর্তনের পালা
রাতের বুকে তারাদের সৌন্দর্য বিস্তার
মধ্যযাম শেষ হলে নতুন উদ্যম শুরু
স্বপ্নিলার ডায়েরির পাতা ভর্তি হতে থাকে!
অঙ্কন : প্রীতি দেব
 
[সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ, গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমণ কাহিনী। ই-মেল : sasrayanews@gmail.com ] 
Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন