Poet Amalkanti Chanda : কবি অমলকান্তি চন্দ-এর কবিতা ‘নীলকণ্ঠ পাখি’

SHARE:

অমলকান্তি চন্দ

নীলকন্ঠ পাখি 

 

উঠোনের ডান পাশে ধুতুরার ফুল
মধ্যমার মতো লম্বাটে, জোড়া পাপড়ির ভেতর
নীলকণ্ঠ পাখি।

পয়চারি শেষে গোটাকয়েক মধু পোকা
সরু সুড়ঙ্গে ঝাঁপিয়ে পড়ে
খণ্ড মেঘের ভেতর অদ্ভুত ঝিলিক, জেগে উঠে
সর্প
চ্যাপ্টা ফণা জুড়ে মিহি আবীর গুঁড়ো
লতানো শরীরের ভাঁজে পল্লবিত শিকড়।

মাটি আঁকড়ে ধরে মন
সময় টলতে থাকে তরল ভাঙের ভেতর।

 

অঙ্কন : প্রীতি দেব 

[সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ, গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমণ কাহিনী। ই-মেল : sasrayanews@gmail.com ] 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন