Odisha Train Accident : যাঁরা ট্রমায় আছেন তাঁদের জন্যও আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

SHARE:

যাঁরা ট্রমায় আছেন তাঁদের জন্যও আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ওড়িশার ট্রেন দুর্ঘটনায় যাঁরা প্রাণে বেঁচে ফিরেছেন, তাঁদের কাছে ঘটনা বিভীষিকাময় হয়ে উঠেছে। চোখের সামনে দেখেছেন জীবিত মানুষগুলিকে মৃত্যু কীভাবে গ্রাস করে নেয়। তার পর আর্তনাদ। বাঁচার জন্য ছটফট। তাঁদের ভেতর শিশু যেমন, তেমন অসুস্থ, বৃদ্ধ কে ছিল না! এখন পর্যন্ত অনেক দেহ শনাক্তকরণ হয়নি! চোখের সামনে এসব দেখে যাঁরা ট্রমায় আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ রবিবার এক সাংবাদিক বৈঠক করে তাঁদের জন্যও আর্থিক সাহায্য ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এমন বহু মানুষ রয়েছেন বাংলার, যাঁরা দুর্ঘটনায় আহত হননি। বাড়ি ফিরে এসেছেন। কিন্তু দুর্ঘটনায় ভয়াবহতা কাটিয়ে উঠতে পারেননি এখনও। ট্রমার মধ্যে রয়েছেন। সংখ্যাটা অন্তত দেড়-দু’হাজার হবেই। তাঁদের রাজ্য সরকার ১০ হাজার টাকা করে দেবে। আগামী তিন মাস তাঁদের পরিবারকে ২ হাজার টাকা করে দেওয়া হবে। চাল-ডাল জুগিয়ে সংসারেও সাহায্য করা হবে।’ উল্লেখ্য যে, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার ভয়াবহতায় দেশজুড়ে স্তব্ধতা তৈরি করে। মৃত্যু হয় বহু মানুষের। কোনওক্রমে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন কেউ কেউ!

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন