Odisha Tarin Accident : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মৃতের সংখ্যা ৬২

SHARE:

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মৃতের সংখ্যা ৬২

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ওড়িষ্যার বালেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যের সংখ্যা বাড়ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার একটি সাংবাদিক বৈঠকে জানান, পশ্চিমবঙ্গ থেকে ৬২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেহ শনাক্ত করা যায়নি এখনও পর্যন্ত ১৮২ জনের। তবে রাজ্য সরকার এখনও অব্দি পশ্চিমবঙ্গের ৬২ জনের মৃত্যুর তালিকা হাতে পেয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। উল্লেখ্য, যাঁদের দেহ এখনও শনাক্ত করা যায়নি তাঁদের ছবি জেলায় জেলায় শনাক্তকরণের জন্য পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন