বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককের কাছে ক্ষোভ জানালেন এলাকাবাসী
সাশ্রয় নিউজ ★ উত্তর চব্বিশ পরগণা : শুক্রবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-এর কাছে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষজ। দিদির দূত কর্মসূচিতে বনমন্ত্রী শুক্রবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার ধর্মপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপোল উপস্বাস্থ্যকেন্দ্রে যান। সেই স্বাস্থ্য কেন্দ্রতে যেতেই এলাকার মানুষজন তাঁকে ঘিরে ধরে জানান, স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন চিকিৎসক নেই। পর্যাপ্ত ওষুধ নেই। স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন। এলাকাবাসীর কথা শোনেন বনমন্ত্রী। তিনি স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলেন ওই স্বাস্থ্য কেন্দ্রে। তাঁরা মন্ত্রীকে জানান, ‘হাসপাতালে শিশুদের ওষুধ ও টিকার ঘাটতি আছে।’ একথা শুনেই জ্যোতিপ্রিয় বাবু, উত্তর চব্বিশ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ফোন করে, তিনি দ্রুত ঘাটতি মেটানোর নির্দেশ দেন। পাশাপাশি গ্রামবাসীদেরকে জানান, আগামী এক বছরের মধ্যে সমস্ত সমস্যার সমাধান তিনি করবেন। গ্রামবাসীদের অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রটি নামেই আছে। সেখানে না আছে চিকিৎসক না আছে পর্যপ্ত ঔষধ। চিকিসার সংক্রান্ত ব্যাপারে এলাকার মানুষরা কষ্ট পাছেন।




