Nashipur Rail bridge : নশিপুর রেল ব্রীজের ওপর দিয়ে ট্রেন চলাচল সময়ের অপেক্ষা

SHARE:

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : নশিপুর রেল ব্রীজের (Nashipur Rail Bridge) ওপর ট্রেন চলাচল আদৌ কবে হবে! এই বিস্ময় জেলাবাসীর মনে ঘুরপাক খাচ্ছে। নশিপুর রেলব্রীজের জমিজট কাটতেই ভীষণ তৎপরতার সঙ্গে শুরু হয় কাজ। ব্রীজের কাজ সমাপ্ত। লাইনও তৈরি। বৈদ্যুতিন ব্যবস্থার কাজও সম্পন্ন বলে জানা যায় রেল সূত্রে। এখন অপেক্ষা রেল চলাচলের। এখন লাইন পরীক্ষার চলছে বলে উল্লেখ। গতকাল ৩ মার্চ মুর্শিদাবাদ স্টেশনের ওপর দিয়ে রেল ব্রীজের ছুঁয়ে যায় একটি WAG 9 টেস্টিং ট্রেন। ট্রেনটি আজিমগঞ্জের দিকে যায়। স্থানীয় মানুষজন খুশি এই নতুন রেলপথ নিয়ে। তাঁদের কথায়, ‘রেল যেভাবে তৎপর হয়ে কাজ করছে আমরা খুশি। লাইনে সাধারণের জন্য ট্রেন চলাচল শুরু যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বৃদ্ধি পাবে ব্যবসা-বাণিজ্য। বিস্তীর্ণ মুর্শিদাবাদ জেলা ও বাংলার অর্থনৈতিক বৃদ্ধিতে বড় ভূমিকা নেবে এই নতুন রেলপথ।’ প্রসঙ্গত, নসিপুর রেল ব্রীজের ওপর দিয়ে রেল যোগাযোগ শুরু হলে উত্তরবঙ্গ ও উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে বাংলার যোগাযোগ আরও সুদৃঢ় হবে। -সংগৃহীত ছবি 

আরও খবর : Justice Abhijit Ganguly : ‘মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি হিসেব ইস্তফা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন