Nagachitanya Sobhitha Dhulipala Engaged : নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বাগদান সম্পন্ন  

SHARE:

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : বাগদান সারলেন দক্ষিণী চলচ্চিত্র অভিনেতা নাগাচৈতন্য ও শোভিতা ধুলিপালা (Nagachitanya Sobhitha Dhulipala Engaged)। সম্পর্ক নিয়ে বিনোদন জগতে চর্চায় আছেন এই জুটি। তাঁদের সম্পর্ক নিয়ে ইতিপূর্বে চলছিল জল্পনাও। এবার নাগা ও শোভিতা বাগদান সারলেন। 

 

নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভূ। ছবি : সংগৃহীত

 

সূত্রের আরও খবর, ইউরোপ ট্রীপের একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায় নাগা ও শোভিতাকে ওয়াইনের স্বাদ নিতে। এরপরেই দু’জনের সম্পর্ক নিয়ে বিনোদন দুনিয়ায় গুঞ্জন তৈরি হয়। যদিও সেই সম্পর্কের কথা তখনও স্বীকার করেননি নাগা চৈতন্য বা শোভিতা ধুলিপালা।

উল্লেখ্য, নাগা চৈতন্য ২০২১ সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন। আইনিভাবে দাঁড়ি পড়ে সামান্থা ও নাগার চার বছরের বৈবাহিক সম্পর্কে। দম্পতি সম্পর্কে জটিলতা থেকেই নাকি বিচ্ছেদের পথে গিয়েছিলেন! বৃহস্পতিবার শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদানের আগে নাগা চৈতন্য সমাজ মাধ্যম থেকে সামান্থার সঙ্গে তাঁর সমস্ত ছবি মুছে দেন বলে উল্লেখ। 

 

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Buddhadeb Bhattacharya Death : ‘দৃঢ় প্রতিজ্ঞভাবে রাজ্যের সেবা করেছেন’ : শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন