নবান্নের ভূমিসংস্কার দপ্তরে হঠাৎ মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নবান্নের ৬ তলায় রাজ্য ভুমি ও ভূমি সংস্কার দপ্তর। ১৪ তলায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ১৪ তলা থেকে নেমে হঠাৎ ৬ তলায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তর-এ উপস্থিত হন। সূত্রের খবর, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী কর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের সঙ্গে সঙ্গে খোঁজখবর নেন সকল কর্মীরা অফিস এসেছেন কি না! টেবিলে ফাইল জমা দেখে তিনি অন্য কর্মীদের ফাইল জমা থাকার কারণ জানতে চান। এছাড়াও ১২ তলায় অর্থ দপ্তর হয়ে মুখ্যমন্ত্রী ১৪ তলায় ফিরে যান বলে বিশেষ সূত্রে খবর। নাম প্রকাশে অনিচ্ছুক নবান্ন কর্মীদের মত, “সিএম এসেছিলেন দফতরে। ভিজিট করেন কথাবার্তা বলেন। কাজকর্মের খোঁজ নেন।”
-ফাইল চিত্র



