এগরা বিস্ফোরণে আহত দুই জন SSKM হাসপাতালে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক
সাশ্রয় নিউজ ★ কলকাতা : এগরা বিস্ফোরণ কাণ্ডে কলকাতা SSKM হাসপাতালে ভর্তি দুইজন। দুজনের অবস্থাই অত্যন্ত সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁরা SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

সুত্রের খবর, ওই দুইজন যে ওয়ার্ডে চিকিৎসাধীন তার চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন। হাসপাতাল সূত্রে জানা যায় যে রবীন্দ্রনাথ মাইতি (৩৮) ও পিঙ্কি মাইতি (২৫)-এর শরীরের প্রায় ৮৫-৯০ শতাংশই পুড়ে গিয়েছে। চিকিৎসকরা জানান, দু’নের শারীরিক অবস্থারই অবনতি হচ্ছে। তাঁদের অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়।
-সংগৃহীত ছবি



