Murshidabad : শিলাবৃষ্টিতে ক্ষতির সম্মুখীন চাষীরা, তাঁরা তাকিয়ে সরকারি সহায়তার দিয়ে

SHARE:

শিলাবৃষ্টিতে ক্ষতির সম্মুখীন চাষীরা, তাঁরা তাকিয়ে সরকারি সহায়তার দিয়ে

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : তীব্র দাবদাহে হাঁসফাঁস করছিল বঙ্গবাসী। তার ভেতর স্বস্তির বৃষ্টি সকলকে শান্তি দিলেও মাথায় হাত কৃষকদের। হঠাৎ গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি নামলে চাষিদের ক্ষতির সম্মুখীন হতে হয়। মুহূর্তের শিলাবৃষ্টিতে ধূলিসাৎ হয়ে যায় পাট, ধান প্রভৃতি ফসল।

বিশেষভাবে ক্ষতির সম্মুখীন হন মুর্শিদাবাদ জেলার একাংশের চাষীরা। মূলত কৃষি নির্ভর এই জেলার চাষীরা কৃষিজ ফসলের দিকে চেয়ে থাকেন সংসার ও জীবন ধারণের জন্য। এই মরশুমে হঠাৎ শিলাবৃষ্টি তাঁদের বিশাল ক্ষতির মুখোমুখি করল।

রাঙ্গামাটি চাঁদপাড়া গ্রামপঞ্চায়েতের চরহালালপুর মৌজা, চর খিদিরপুর মৌজা, চর যদুপুর মৌজা, চর মহুলা প্রভৃতি মৌজায় মরশুমের পাট, ধান, সবজি চাষও ক্ষতিগ্রস্ত শিলাবৃষ্টিতে। এছাড়াও সাঁটুই চৌরিগাছা গ্রামপঞ্চায়েতের কোদলা, কাঁঠালিয়া সহ মুর্শিদাবাদ জেলার কৃষিজ ফসলের বিভিন্ন এলাকার তিলচাষেও ক্ষতি হয়।

এই মরশুমের অন্যতম ফল আম হঠাৎ বৃষ্টিতে ও ঝড়ে পড়ে যায়। আম বাগানের মালিকরা এবার আমের ফলন ভালো হবে বলে আশায় বুক বেঁধেছিল। 

এলাকার দিশেহারা চাষীরা তাকিয়ে আছেন সরকারের দিকে। তাঁদের কথায়, ‘এখন যদি সরকার আমাদের দিকে হাত বাড়ায় আমরা পরবর্তী ফসল ফলাতে চেষ্টা করব।’ বড় অংশের চাষীদের কথায়, ‘আমরা এই করুণ অবস্থায় সরকারের শস্য বিমার দিকে তাকিয়ে আছি। কী করব! ফসল তো ফলাতে হবে! এতগুলো পেট সবই চাষের ওপর নির্ভরশীল।’ জেলার একাধিক  বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে মরশুমি ফল আমের। আম বাগান মালিকদের কথায়, ‘এ বছর আম ভালো এসেছিল। আমরা সেই দিকে চেয়ে লাভের মুখ দেখছিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস! ঝড়, বৃষ্টি ও শিলে ঝরে গেল বহু আম।’ 

-ফিচার ফটো : প্রতীকী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন