কেরালায় কাজ থেকে ফেরার পথে নিখোঁজ যুবক
সাশ্রয় নিউজ ★ মাথাভাঙা : কেরালায় কাজ করতে গিয়েছিলেন যুবক। বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান বলে উল্লেখ। তবে কীভাবে নিখোঁজ হলেন? চিন্তার ভাঁজ পরিবারে! মাথাভাঙার হাজরাহাট-২ গ্রামপঞ্চায়েত এলাকার ওই বাসিন্দার নাম আপিউল হোসেন। পরিযায়ী শ্রমিক। গিয়েছিলেন কাজের খোঁজে কেরালা। পরিবার সূত্রে খবর, প্রায় ১০-১২ দিন যাবৎ ওই যুবক নিখোঁজ। গত মঙ্গলবার রাতে বাড়িতে ফোন করে তিনি জানান, তাঁকে মারধর করা হয়। গত বৃহস্পতিবার কেরালা থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে ট্রেনে ওঠেন। তারপর থেকেই নিখোঁজ হন বলে মনে করছেন পরিবারের লোকজন। তাঁরা থানার লিখিত অভিযোগ করেছেন বলে উল্লেখ।




