রানিনগরে আগ্নেয়াস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের রানিনগর ব্লকে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রানিনগর থানার পুলিশ। বিশেষ ভাবে পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম মুকুল সরকার। ধৃত ব্যক্তির বাড়ি রানিনগরের খামারপাড়া এলাকায়। পুলিশ সূত্রে আরো জানা যায়, গত শুক্রবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রানিনগরের রমনির মোড় এলাকা থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি । জানিয়েছেন রানিনগর থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হয়।
উল্টো দিকে রানিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রানিনগর থানা এলাকার হারুডাঙা বিএসএফ রোডে একটি মোটরসাইকেল থেকে ১৩৬ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গত কাল। পুলিশ জানায় যথারীতি ওই ধৃতদের নাম অষ্টম মণ্ডল ও প্রসেনজিৎ মণ্ডল। বাড়ি রানিনগর এলাকায় বলেই জানা যায়।




