রাজ্য সরকারী কর্মচারী সমিতির জেলা সম্মেলন
স্বপন কুমার দত্ত ★ সাশ্রয় নিউজ : পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী সমিতি সমুহের রাজ্য কো-অর্ডিনেশন কমিটি-এর মুর্শিদাবাদ জেলা শাখার বিংশতিতম সম্মেলন অনুষ্ঠিত হল। কমঃ হেমেন্দ্র সরকার মঞ্চ, কালেক্টরেট ক্লাব হল কমঃ বিনয় ভৌমিক নগর বহরমপুরে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতিনিধিত্ব করেছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা। উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী সমিতি রাজ্য কো-অর্ডিনেশন কমিটি-এর কেন্দ্রীয় নেতা বাণীপ্রসাদ ব্যানার্জি, জেলা সম্পাদক সঞ্জয় কুমার সাহা মহার্ঘভাতা নিয়ে সরব হন মঞ্চে। পাশাপাশি, নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা যে আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজ্যসরকারের সমালোচনা করেন রাজ্য সম্পাদক সঞ্জয় কুমার সাহা।সম্মেলন মঞ্চ থেকে নতুন জেলা কমিটি গঠিত হয়। পুনরায় জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন সঞ্জয় কুমার সাহা। এছাড়াও চৈতালি ব্যানার্জি সভাপতি, আনিসুর রহমান সহ-সভাপতি, প্রলয় সেনগুপ্ত যুগ্ম-সম্পাদক, হাফাজুদ্দিন সেখ কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক সুবিমল তালুকদার প্রমুখ।



