গঙ্গায় তলিয়ে গেল তৃতীয় শ্রেণির ছাত্রী
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : দাদুর বাড়ি বেড়াতে এসেছিল তৃতীয় শ্রেণির ছাত্রী আসলিমা খাতুন। সাগরদীঘি এলাকায় পিসতুতো বোনের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় আসলিমা। সোমবার দুপুরের ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ। পরিবার শোকস্তব্ধ। পরিবার সূত্রে খবর, ছাত্রীর বাড়ি কাশিয়াডাঙায়। ঘটনার খবর যায় সাগরদীঘি থানায়। পুলিশ ঘটনা স্থলে পৌঁছন। তল্লাশী শুরু করেন প্রশিক্ষণ প্রাপ্ত ডুবুরিরা। আসলিমার মা বলেন,’মামা বাড়ি বেড়াতে এসে মেয়ের সঙ্গে যে এমন ঘটনা ঘটবে তা দুঃস্বপ্নেও কল্পনা করিনি।’ স্থানীয় বাসিন্দারা জানান, ‘গঙ্গার ধারে যাঁরা দাঁড়িয়ে ছিল, তাঁরা শিশুটিকে হঠাৎ স্রোতে ভেসে যেতে দেখেন। তাঁরা উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু কিছু দূর গিয়ে তলিয়ে যায় শিশুটি।




