Howrah : নিখোঁজ ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল শিবপুর থানা

SHARE:

নিখোঁজ ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল শিবপুর থানা

সাশ্রয় নিউজ ★ হাওড়া : নিখোঁজ ছিলেন একজন মুক ও বধির এক ব্যক্তি। সোমবার সারাদিন শিবপুরের বিভিন্ন জায়গায় একব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। হাওড়ার শিবপুর থানার পুলিশ উদ্ধার করেন ওই ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, যেহেতু ওই ব্যক্তি মুক ও বধির, সোশ্যাল মিডিয়ার,  হোয়াটসঅ্যাপ গ্রুপে শনাক্তকরণের জন্য তাঁর ছবি শেয়ার করা হয়। কলকাতার বেকবাগান এরিয়া থেকে ওই ব্যক্তির আত্মীয়-পরিজনরা শিবপুর থানায় আসেন। তাঁদের থেকেই জানা যায় উদ্ধার হওয়া ব্যক্তির নাম আলম রোহতাশ। আলম রোহতাশকে তাঁর পরিজনদের হাতে তুলে দেওয়া হয়।

Sasraya News
Author: Sasraya News

1 thought on “Howrah : নিখোঁজ ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল শিবপুর থানা”

Leave a Comment

আরো পড়ুন