মেঘালয় ও নাগাল্যাণ্ডে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন
সাশ্রয় নিউজ ★ শিলং : মেঘালয় ও নাগাল্যাণ্ডে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনের নির্দেশিত সময় অনুসারে মেঘালয় ও নাগাল্যাণ্ডে বিধানসভা নির্বাচনের ভোটদান পর্ব শুরু হয়। মেঘালয় রাজ্যে মোট ভোটার সংখ্যা প্রায় ২১ লক্ষ মোট ৬০ টি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরা।
আজ সকালবেলা থেকে গণতন্ত্রের উৎসবে শামিল হন মেঘালয়ের মানুষ। তাঁরা আজকে ভোটদানের মাধ্যমে নির্ধারণ করেন, রাজ্যের আগামী ৫ বছর শাসকের ভবিষ্যৎ। মেঘালয়ে ৬০ টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। প্রার্থী দেয় এনপিপি ও তৃণমূল কংগ্রেস। মেঘালয়-এর মুখ্যমন্ত্রী কনরাও সাংমা আজকে সকালে ভোট দেন। ভোট দেন রাজ্যের আমজনতা।
১৩ লক্ষ ভোটার নাগাল্যাণ্ডে। বিধানসভা নির্বাচনে লড়লেন শাসক ও বিরোধী সহ মোট ১৮৩ জন প্রার্থী। কেন্দ্রের নজরে ছিল দেশের ছোট্ট রাজ্যটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগাল্যাণ্ডে ভোট প্রচার করে যান। এছাড়াও ভোট প্রচার করতে নাগাল্যাণ্ডে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, অমিত শাহ, জে. পি. নাড্ডা। এই রাজ্যে ২৮ টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করল কংগ্রেস। বিজেপি ও এনডিপিপি জোট এবারের নির্বাচনেও অক্ষতভাবে লড়ল।
নির্বাচনকে কেন্দ্র করে মেঘালয় ও নাগাল্যাণ্ড-এর আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেয় নির্বাচন কমিশন। মার্চ মাসের ২ তারিখ নির্বাচনের ফল ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ট্যুইট বার্তায় মেঘালয় ও নাগাল্যাণ্ডে-এর ভোটারদের উদ্দেশ্যে লেখেন, ‘মেঘালয় ও নাগাল্যাণ্ড-এর জনগণকে বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের আজ রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।’
প্রতীকী চিত্র




