Manipur : সাংবাদিক সম্মেলন করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং

SHARE:

সাংবাদিক সম্মেলন করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং

সাশ্রয় নিউজ ★ ইম্ফল : সাংবাদিক সম্মেলন করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ৩ মে-এর পরে প্রথম সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

সাংবাদিক সম্মেলনে মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং

 

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যের অবস্থা অনেকটাই স্বাভাবিক হচ্ছে। আটকে থাকা ভিন জায়গার মানুষদের তাঁদের গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হয় বলে তিনি জানান। সাংবাদিকদের তিনি জানান, হিংসায় কী কী ক্ষতির সম্মুখীন হয়েছে রাজ্য!  তাঁর কথায়, “গত ৩ মে হিংসায় ৬০ জনের মত প্রাণ হারিয়েছেন। পাশাপাশি হিংসার ফলে ১৭০০টি-র মত ঘরে আগুন লেগে ধ্বংস হয়ে যায়। জখম হন ২৩১ জন।”

ছবি: সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন