Malaika Arora Detox Water for Glowing Skin | পেট ভালো তো ত্বকও ভালো: মলাইকা অরোরা-র ডিটক্স ওয়াটারের গোপন রহস্য

SHARE:

#MalaikaArora, #DetoxWater, #Skincare, #HealthTips, #GlowingSkin, #NaturalRemedies, Malaika Arora Detox Water for Glowing Skin,

শ্রেয়সী মজুমদার, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বয়স ৫১ পেরিয়েও মলাইকা অরোরা (Malaika Arora) আজও বলিউডের অন্যতম ফিট ও আকর্ষণীয় অভিনেত্রী। ফিটনেস এবং ফ্যাশনের দুনিয়ায় তিনি আইকনিক নাম। শুধু জিমে কঠোর শরীরচর্চা নয় বরং সঠিক খাবার এবং ডায়েট মেনটেন করাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তাঁর ত্বক আজও কাচের মতো ঝকঝকে, বয়সের ছাপ নেই বললেই চলে। সম্প্রতি তিনি নিজের ফলোয়ারদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এমন এক ডিটক্স ওয়াটারের রহস্য, যা শুধু হজমশক্তিই উন্নত করে তা-ই না, ত্বকেরও বাড়তি জেল্লা আনে। মলাইকার ভাষায়, ‘ত্বককে উজ্জ্বল রাখার জন্য শুধু বাহ্যিক যত্ন নয়, ভেতর থেকেও যত্ন নেওয়া জরুরি। পেট যদি ভালো থাকে, হজম যদি ঠিকঠাক হয়, তাহলে তার প্রভাব সরাসরি পড়ে ত্বকে।’

Malaika Arora Detox Water, Skincare Hacks, Natural Beauty Tips, Cumin Carom Fennel Water Benefits, Digestion and Skin Health, Glowing Skin Secrets,
মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত

এই ধারণার ভিত্তিতেই মালাইকা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক বিশেষ ডিটক্স ওয়াটার খান। আর এই পানীয় বানাতে প্রয়োজন মাত্র তিনটি সাধারণ মসলা জিরে (Cumin), জোয়ান (Carom Seeds) আর মৌরি (Fennel Seeds)।

Read : Sushmita Sen Rohman Shawl relationship | সম্পর্কের কোনও নাম নেই, তবু অটুট ভালবাসা: সুস্মিতা-রোহমান জুটির বিরল সমীকরণে নেট দুনিয়া মুগ্ধ

কেন এই ডিটক্স ওয়াটার এত কার্যকর?

শুধু ত্বক নয়, সার্বিক স্বাস্থ্যের জন্যই এই পানীয় দারুণ উপকারী। হজমের সমস্যা, গ্যাস, অম্লতা বা পেট ফাঁপার মতো সমস্যাকে দূরে রাখতে এর কোনও জুড়ি নেই। যেমন জিরে (Cumin): জিরেতে থাকে ‘থাইমল’, যা হজমে দারুণ সহায়ক। এটি বদহজম, বমি ভাব ও পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে।
জোয়ান (Carom Seeds): গ্যাস, অ্যাসিডিটি কিংবা রিফ্লাক্স সমস্যায় জোয়ান কার্যকরী। এটি পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড কমায় এবং হজমের প্রক্রিয়াকে সহজ করে।
মৌরি (Fennel Seeds): মৌরি শরীর ঠান্ডা রাখতে এবং পাকস্থলী সুস্থ রাখতে সাহায্য করে। বিশেষ করে খাওয়ার পর অস্বস্তি বা অম্লভাব দূর করতে মৌরি অত্যন্ত কার্যকর।

Malaika Arora Detox Water, Skincare Hacks, Natural Beauty Tips, Cumin Carom Fennel Water Benefits, Digestion and Skin Health, Glowing Skin Secrets,
মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত

এই তিনটি উপাদান একসঙ্গে মিশে তৈরি করে প্রাকৃতিক ডিটক্স ওয়াটার, যা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। আর পেট সুস্থ থাকলেই ত্বক হয় উজ্জ্বল ও দাগহীন।

Read : Mohammed Shami retirement, Shami World Cup dream | ‘আমি সরে গেলে কার ফয়দা হবে?’ অবসরের গুজব উড়িয়ে শেষ স্বপ্নের কথা জানালেন মহম্মদ শামি

কীভাবে বানাবেন এই ডিটক্স ওয়াটার?
প্রথমেই জিরে, মৌরি ও জোয়ান শুকনো তাওয়ায় হালকা ভেজে নিতে হবে। এরপর এক গ্লাস পানিতে সেগুলো ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে। সকালে উঠে সেই পানি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং শেষে ছেঁকে খেতে হবে। চাইলে এতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন, যা পানীয়কে আরও ফ্রেশ এবং কার্যকর করে তুলবে। আসলে আজকের ব্যস্ত জীবনে অনিয়মিত খাবার, স্ট্রেস এবং ঘুমের সমস্যা আমাদের শরীরের ভেতরে নানা জটিলতা তৈরি করে। এর সরাসরি প্রভাব পড়ে ত্বকে। ফলে বয়সের আগেই বলিরেখা, ব্রণ বা নিস্তেজ ত্বকের মতো সমস্যা দেখা দেয়।

মালাইকা নিজেই সেই পর্দা সরালেন অকপটে। জানালেন, এই সাজপোশাক, এই স্টাইল, এই ফ্যাশন, সবই আসলে একটা ‘আবডাল’, যার মধ্যে দিয়ে নিজেকে অনেক সময় ঢেকে রাখতে হয়। তাঁর কথায়, “ফ্যাশন শুধুই বাহ্যিক সাজ নয়। এটা একটা ভাষা, যেটা দিয়ে আমরা আমাদের অপ্রকাশিত মনের কথা বলার চেষ্টা করি। অনেক সময় আমরা আমাদের সত্যি আবেগ বা দুর্বলতাগুলো লুকিয়ে রাখি ফ্যাশনের আড়ালে।”
মালাইকা আরোরা। ছবি : সংগৃহীত

মলাইকার মতো অনেক ফিটনেস এক্সপার্ট মনে করেন, শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি। প্রতিদিনের ডায়েটে যদি এমন প্রাকৃতিক ডিটক্স ওয়াটার যোগ করা যায়, তবে তা শুধু ত্বক নয়, সার্বিক সুস্থতাতেও অবদান রাখে।

কেন মলাইকার ডিটক্স ওয়াটার গুগল ট্রেন্ডে?
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে এই ডিটক্স ওয়াটার ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। ফিটনেস সচেতনরা প্রতিদিনের জীবনে এটি যুক্ত করছেন। কারণ, এটি কোনও কেমিক্যাল প্রোডাক্টই নয়, একেবারেই প্রাকৃতিক ও ঘরোয়া উপাদান দিয়ে তৈরি।

Read : Indrani Rahman, Miss India 1952, First Miss Universe India | মিস ইউনিভার্সে প্রথম ভারতীয় সুন্দরী ইন্দ্রাণী রহমান

সুন্দর ত্বক শুধুই দামি ক্রিম বা কসমেটিক্স দিয়ে পাওয়া যায় না। ভেতর থেকে যত্ন নিলেই তা দীর্ঘস্থায়ী হয়। মলাইকা অরোরা (Malaika Arora)-র ডিটক্স ওয়াটার প্রমাণ করে দেয়, হেঁশেলের সামান্য কিছু উপাদানই আমাদের ত্বক ও শরীরের জন্য আশ্চর্যজনক উপকার বয়ে আনতে পারে। সুস্থ পেট মানেই সুস্থ মন ও উজ্জ্বল ত্বক – এই সহজ সমীকরণই আজ হাজারো মানুষকে অনুপ্রাণিত করছে।

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Malaika Arora Fashion Statement 2025 | স্টাইল নয়, আত্মবিশ্বাসই মালাইকার আসল অলঙ্কার! ৫১-র বয়সেও ঝলমলে ‘ফ্যাশন গডেস’-এর বয়ান শুনলে থমকে যাবেন আপনিও

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন