Magazine Release : নতুন পত্রিকার আত্মপ্রকাশ

SHARE:

নতুন পত্রিকার আত্মপ্রকাশ

সাশ্রয় নিউজ ★ আগরতলা : আরও একটি নতুন পত্রিকার প্রকাশ হল। গতকাল ১২ নভেম্বর ত্রিপুরা থেকে আত্মপ্রকাশ ঘটল মাসিক কবিতা পত্রিকা “সময় ও শিরদাঁড়া”। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কবি রাহুল শীল। প্রথম সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গে পত্রিকাটি নিয়ে পাঠক মহলে বেশ সাড়া পড়েছে। সম্পাদক রাহুল শীল জানান, এখন থেকে প্রতিমাসে আগরতলা থেকে এই কবিতা পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হবে। পত্রিকাটির প্রথম সংখ্যায় যাঁদের লেখা প্রকাশিত হয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কবি পীযূষ রাউত, কবি নকুল রায়, কবি সেলিম মুস্তাফা, কবি কিশোর রঞ্জন দে, কবি নবীনকিশোর রায়, কবি দেবারতি দে, কবি অপাংশু দেবনাথ, কবি দেবাশ্রীতা চৌধুরী, কবি অর্পিতা আচার্য, কবি সৈকত মজুমদার সহ আরও অনেকে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন