LPG Price : রান্নার গ্যাসে ভর্তুকি বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার

SHARE:

রান্নার গ্যাসে ভর্তুকি বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : রান্নার গ্যাসে ভর্তুকির পরিমান বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। এতদিন উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত সুবিধাভোগীদের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ২০০ টাকা ভর্তুকি দিত কেন্দ্র। এবার কেন্দ্রের মোদী সরকার সেই ভর্তুকির পরিমান ৩০০ টাকা করল। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কথা দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত আগস্ট মাসেই রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসে ২০০ টাকা ভর্তুকির কথা ঘোষণা করে। আজ মন্ত্রীসভার বৈঠকের পরে সরকার ভর্তুকি ঘোষণা করার পরে ওই যোজনাভুক্ত গ্রাহকদের সিলিন্ডার প্রতি মোট ভর্তুকির পরিমাণ হয়ে দাঁড়াল ৫০০ টাকা।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন