Laxmi Puja 2025 dress colour, Lakshmi Puja lucky colours | লক্ষ্মী পুজো ২০২৫: কোন রঙের পোশাক আপনাকে দেবে ভাগ্য ও সমৃদ্ধির আশীর্বাদ?

SHARE:

শর্মিষ্ঠা সাহা মৈত্র ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : লক্ষ্মী পুজো (Lakshmi /Laxmi Puja)  মানেই আলোর ঝলকানি, সমৃদ্ধির আহ্বান এবং শুভশক্তির আরাধনা। দেবী লক্ষ্মীকে ঘরে আমন্ত্রণ জানাতে যেমন যত্ন করে ঘর সাজানো হয়, তেমনই বিশেষ গুরুত্ব দেওয়া হয় উপাচার, ভোগ এবং পরিবারের পূজা প্রস্তুতিতে। কিন্তু বাস্তুশাস্ত্র (Vaastu Shastra) জানাচ্ছে, শুধু মণ্ডপ সাজানো বা উপাচার জোগাড় করলেই হবে না, এই বিশেষ দিনে আপনি কী রঙের পোশাক পরছেন, তার সঙ্গেও নাকি জড়িয়ে আছে ভাগ্যের চাকা ঘোরার রহস্য। শুভ রঙ দেবীকে সন্তুষ্ট করে আনতে পারে আশীর্বাদ, আর কিছু রঙ এড়িয়ে চলাই শ্রেয়, যাতে অশুভ শক্তি না বাড়ে।

ছবি : প্রতীকী

বাস্তুশাস্ত্রবিদদের মতে, “মা লক্ষ্মী মূলত আলো, আনন্দ ও সৌভাগ্যের প্রতীক। তাই তাঁর প্রিয় রঙ বেছে নিয়ে পূজোর দিনে পরিধান করলে ইতিবাচক শক্তি গৃহে প্রবাহিত হয় এবং মানসিক শান্তি বৃদ্ধি পায়।” এবার জেনে নেওয়া যাক লক্ষ্মী পুজো ২০২৫ (Laxmi Puja 2025)-এ কোন রঙের পোশাক আপনার ভাগ্যকে করবে আরও উজ্জ্বল। গোলাপি (Pink) রঙকে মনে করা হয় মিষ্টত্ব, শান্তি ও ভালবাসার প্রতীক। দেবী লক্ষ্মীর স্নিগ্ধতার সঙ্গে এই রঙ গভীরভাবে যুক্ত। গোলাপি শাড়ি বা কুর্তা পরে পুজোয় বসলে মনে প্রশান্তি আসে এবং সংসারে সম্পর্ক আরও মধুর হয় বলে বিশ্বাস। লাল (Red) রঙ শক্তি, উজ্জ্বলতা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে যুগ যুগ ধরে পুজোর অঙ্গ। দেবী লক্ষ্মীর অসংখ্য মূর্তিতে তাঁকে লাল বস্ত্র পরিহিতা দেখা যায়। তাই পুজোর দিনে লাল রঙের শাড়ি, কুর্তা বা অন্য পোশাক বেছে নিলে আর্থিক উন্নতি ও ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে বলে ধরা হয়। তবে খুব গাঢ় লাল এড়িয়ে, হালকা বা রক্তলাল শেড পরাই শুভ।

সোনালি (Golden) ও হলুদ (Yellow) রঙ দেবী লক্ষ্মীর সম্পদ ও আলোর প্রতীক। হলুদ-সোনালি রঙে থাকে আনন্দ ও সমৃদ্ধির ছোঁয়া। এই রঙের পোশাক নাকি ঘরে ইতিবাচকতা টেনে আনে, মনকে করে প্রফুল্ল। তাই অনেকে এই দিনে সোনালি জরি দেওয়া হলুদ শাড়ি বা পাঞ্জাবি পরতে পছন্দ করেন।
সাদা (White) মানে শুদ্ধতা ও আধ্যাত্মিকতার প্রতীক। যদি কেউ খুব গাঢ় রঙে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তবে হালকা সাদা বা অফ-হোয়াইটও হতে পারে সেরা পছন্দ। এতে মন হয় শান্ত, এবং পূজার আসনে বসে ভক্তি আরও গভীর হয়।
সবুজ (Green) প্রকৃতির প্রতীক, নতুন শুরু ও স্থিতিশীলতার বার্তা বহন করে। বাস্তুশাস্ত্র মতে, সবুজ পোশাক পরলে সংসারে উন্নতি আসে এবং অর্থনৈতিক স্থিতি বজায় থাকে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেকে তাই সবুজ শাড়ি বা কুর্তা বেছে নেন।

ছবি : প্রতীকী

কিন্তু, কিছু রঙ একেবারেই এড়িয়ে চলতে বলেন বিশেষজ্ঞরা। কালো (Black) রঙকে শোক ও অন্ধকারের প্রতীক হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয়, এই রঙ নেতিবাচক শক্তি বাড়ায় ও লক্ষ্মীপুজোর দিনে দেবীর কৃপা কমিয়ে দেয়। তাই কালো পোশাক পরা একেবারেই বাঞ্ছনীয় নয়।
ধূসর বা ছাইরঙা (Grey) রঙকেও অশুভ মনে করা হয়। এটি স্থবিরতা ও দুর্ভাগ্যের প্রতীক। পূজোর দিনে এই রঙের পোশাক মনোবল কমিয়ে দেয় বলে মনে করা হয়। তাছাড়া নীলের (Blue) গাঢ় শেড যেমন নেভি বা ইনডিগো, এসব রঙ এড়িয়ে চলাই ভাল। যদিও হালকা আকাশি নীল প্রশান্তির প্রতীক, তবু গাঢ় নীল নাকি পূজার দিনে শুভশক্তির প্রবাহ কমিয়ে দেয়। তাই বিশেষজ্ঞরা মনে করেন, “লক্ষ্মীপুজো মানে আলো, ঔজ্জ্বল্য ও ইতিবাচকতার উৎসব। তাই গাঢ় ও ভারী রঙের বদলে হালকা ও উজ্জ্বল রঙ বেছে নেওয়াই শুভ।”

সব মিলিয়ে বলা যায়, লক্ষ্মী পুজো ২০২৫ (Laxmi Puja 2025) -এ পোশাক বেছে নেওয়ার সময় শুধু ফ্যাশন নয়, খেয়াল রাখতে হবে শুভাশুভের দিকটিও। গোলাপি, লাল, সোনালি, হলুদ, সাদা বা সবুজ, এই রঙে দেবীর পূজা করলে সংসারে আসতে পারে সমৃদ্ধি, সৌভাগ্য ও শান্তি। আর কালো, ধূসর কিংবা গাঢ় নীল এড়িয়ে চলাই শ্রেয়। তাই এবারের পূজোয় নিজের আলমারির দরজা খুলে যখন পোশাক বেছে নেবেন, মনে রাখবেন দেবীর প্রিয় রঙ হয়ত আপনার ভাগ্যের চাকা ঘোরানোর চাবিকাঠি হয়ে উঠতে পারে।

ছবি : সংগৃহীত ও প্রতীকী
আরও পড়ুন : Coconut Payesh recipe, Laxmi Puja dessert | লক্ষ্মীপুজোর ভোগে নতুন স্বাদ, চালের নয় এবার বানান ডাবের পায়েস

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন