Kutali TMC Leader Faces Agitation : গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তৃণমূল নেতা 

SHARE:

গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তৃণমূল নেতা 

সাশ্রয় নিউজ ★ দক্ষিণ চব্বিশ পরগণা : আমফান হয়ে গিয়েছে প্রায় দু’বছর আগে। গ্রামে বিদ্যুৎ সংযোগ নেই। গ্রামবাসীরা ক্ষোভে ফুসছেন। পঞ্চায়েত ভোট সামনেই। শাসক দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ লক্ষ্যণীয়। বিরোধীরাও এক চিলতে মাটি ছাড়তে নারাজ। পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ময়রার চক গ্রামের মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেস-এর অঞ্চল সভাপতি সুধরচন্দ্র হালদারকে ঘিরে। গ্রামবাসীদের বক্তব্য, ‘ভোটের আগে নেতারা প্রতিশ্রুতি দেন এই করে দেব। ওই করে দেব। কিন্তু ভোটে জিতে তাঁদের কথা রাখেন না। কবে আমফান হয়েছে! এখনও বিদ্যুৎ সংযোগ নেই। কেরোসিন বাতির আলোয় ভরসা।’ গ্রামবাসীদের এহেন বিক্ষোভে আশঙ্কিত, স্থানীয় তৃণমূল নেতৃত্বও। সুধর বাবু বলেন, ‘এদের দাবি সার্বিক দাবি, এদের এই দাবি যদি আমরা পূরণ না করতে পারি, তাহলে অবশ্যই এই ক্ষোভ ব্যালটে পড়বে।’ কুলতলির বিধায়ক গণেশচন্দ্র হালদার বলেন, ‘ময়রার চকটা একটা বিচ্ছিন্ন দ্বীপ। আমরা আমফানের আগে ওখানে বিদ্যুতের সংযোগ দিয়েছিলাম। কিন্তু, পরবর্তী প্রাকৃতিক বিপর্যয়ে, আমফানে বিদ্যুৎ সংযোগটা বন্ধ হয়ে যায়। সামনের সপ্তাহে হয়তো বা ১০-১৫ দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে’। স্থানীয় গ্রামবাসীদের অবশ্য মন্তব্য, ‘এমন প্রতিশ্রুতি আমরা পেয়েই থাকি। যতক্ষণ না কাজ সম্পন্ন না হয় কিছুই বিশ্বাস করি না। যদি না কাজ শুরু হয় জনস্বার্থে বৃহত্তর আন্দোলনের পথে যাব।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment