Jaynagar : থমথমে জয়নগর

SHARE:

থমথমে জয়নগর

সাশ্রয় নিউজ ★ জয়নগর : সোমবার সকালে দুষ্কৃতিদের ছোড়া গুলিতে খুন হন তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর (Tmc Leader Murder) মৃত্যু হয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীর। সইফুদ্দিন লস্কর (Saifuddin Laskar) বামনগাছি গ্রামপঞ্চায়েতের (Bamangachhi Gram Panchayet) তৃণমূল সদস্য ছিলেন বলে উল্লেখ। ভোরবেলা নামাজ পড়তে যাওয়ার সময় দুষ্কতিদের গুলিতে সাইফুদ্দিন লস্কর খুন হয় বলে উল্লেখ। স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে দু’জন দুষ্কৃতি। সূত্রের খবর, গণপ্রহারে মৃত্যু হয় তাঁদের ভেতর একজনের। নাম শাহাবুদ্দিন শেখ। শাহরুল শেখ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সকালের পরই উত্তপ্ত হয়ে ওঠে জয়নগররের (Jaynagar) দোলুয়াঘাঁটি (Doluaghanti Village) গ্রামে দুষ্কৃতি তাণ্ডব চলে। দুষ্কৃতিদের বিরুদ্ধে এলাকাবাসীদের অভিযোগ, বেশ কিছু বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটানো হয়। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। এবং তা-ই নয়, রাস্তা সরু হওয়ায় গ্রামে দমকল ইঞ্জিন পৌঁছতেও বিলম্ব হয় বলে খবর। এলাকার ছোট পাম্প মেশিনের সাহায্য নিয়ে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন বলে উল্লেখ। বেলা গড়াতেই থমথমে হয়ে ওঠে দোলুয়াঘাঁটি গ্রাম। সন্ধে থেকে বারুইপুরের এসডিপিও-এর (SDPO Baruipur) নেতৃত্বে শুরু হয় টহলদারী। স্থানীয় সূত্রে উল্লেখ, এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন