IPL 2025 Auction, KKR Build Power-Packed Squad Worth Rs 124.55 Crore | IPL 2025 নিলাম: ১২৪ কোটির সুপার টিম গড়ল কেকেআর

SHARE:

IPL 2025 Auction, KKR Build Power-Packed Squad Worth Rs 124.55 Crore | IPL 2025 নিলাম: ১২৪ কোটির সুপার টিম গড়ল কেকেআর

প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা: আইপিএল ২০২৫-এর ছোট নিলাম কার্যত কলকাতা নাইট রাইডার্সের (KKR – Kolkata Knight Riders) একচেটিয়া দাপটের সাক্ষী থাকল। সব দলকে টেক্কা দিয়ে আগেভাগেই দল গঠন শেষ করে দিল শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্র্যাঞ্চাইজি। মোট ১৩ জন ক্রিকেটারকে দলে নিয়ে, যার মধ্যে ছ’জন বিদেশি, ৬৩ কোটি ৮৫ লক্ষ টাকা খরচ করে ১২৪ কোটি ৫৫ লক্ষ টাকার শক্তিশালী স্কোয়াড দাঁড় করিয়েছে কেকেআর। নিলাম শেষে ক্রিকেটমহলে একটাই আলোচনা, এ বারের আইপিএলে কাগজে-কলমে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল কি কলকাতাই?নিলামের শুরু থেকেই আক্রমণাত্মক কৌশল নিয়েছিলেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর (Venky Mysore)। প্রথম দিকেই বড় নাম তুলে নিয়ে অন্য দলগুলিকে কার্যত ব্যাকফুটে ঠেলে দেন তিনি। সবচেয়ে বেশি দাম পেয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)। তাঁকে দলে নিতে কেকেআর খরচ করেছে ২৫ কোটি ২০ লক্ষ টাকা। নিলামে এই রেকর্ড দামের পরই উচ্ছ্বাস প্রকাশ করেন গ্রিন। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘হাই কেকেআর সমর্থকেরা, আগামী আইপিএলে কেকেআরের অংশ হতে পেরে আমি দারুণ উত্তেজিত। ইডেন গার্ডেন্সে বল করতে মুখিয়ে আছি। আশা করি, আপনাদের একটা অসাধারণ মরসুম উপহার দিতে পারব। এখন আমিও কেকেআর।’

শুধু ব্যাটে-বলে নয়, পেস আক্রমণেও বড় বিনিয়োগ করেছে কলকাতা। শ্রীলঙ্কার গতিতারকা মাথিসা পাথিরানাকে (Matheesha Pathirana) ১৮ কোটি টাকায় দলে নিয়েছে তারা। ডেথ ওভারে ইয়র্কার আর গতির মিশেলে তিনি প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। পাথিরানাও তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই মরসুমে বেগুনি-সোনালি জার্সি পরে খেলব। আবার ডোয়েন ব্র্যাভোর (Dwayne Bravo) সঙ্গে কাজ করার সুযোগ পাব, এটা আমার কাছে বিশেষ।’

আইপিএল ২০২৫ নিলামে ৬৩.৮৫ কোটি খরচ করে ১৩ জন ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গড়ল কলকাতা নাইট রাইডার্স।
কেকেআর স্কোয়াড। আইপিএল ২০২৬। ছবি : সংগৃহীত

নিলামের অন্যতম চমক বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজ়ুর রহমান (Mustafizur Rahman)। তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হাত থেকে ছিনিয়ে নিয়েছে কেকেআর। আইপিএলের অভিজ্ঞ এই বোলার কেকেআরের ডেথ বোলিংকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি নিউ জিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)-কেও দলে নিয়েছে কলকাতা। সিএসকের ছেড়ে দেওয়া রাচিনকে নিতে খরচ হয়েছে ২ কোটি টাকা। দীর্ঘদিন পরে কেকেআরের জার্সিতে দেখা যাবে বাংলার ক্রিকেটারকেও। ভারতীয় দলের জোরে বোলার আকাশ দীপ (Akash Deep) এবার খেলবেন শাহরুখের দলের হয়ে। ন্যূনতম ১ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে কলকাতা। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে পরিচিত কন্ডিশনে আকাশ দীপ কার্যকর ভূমিকা নিতে পারেন বলেই আশা সমর্থকদের।

উইকেটরক্ষক-ব্যাটারের দিকেও বিশেষ নজর দিয়েছে কেকেআর। নিউ জিল্যান্ডের ফিন অ্যালেনকে (Finn Allen) ২ কোটি টাকায় এবং টিম সেইফার্ট (Tim Seifert)-কে ১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে তারা। ভারতীয় উইকেটরক্ষক হিসেবে বড় চমক দিল তেজস্বী সিংহ দাহিয়া (Tejasvi Singh Dahiya)। আইপিএল অভিজ্ঞতা না থাকলেও তাঁকে পেতে ৩ কোটি টাকা খরচ করেছে কেকেআর, যেখানে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসও ঝাঁপিয়েছিল। আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত তেজস্বীর টি-টোয়েন্টি স্ট্রাইক রেট ১৭০। দিল্লি প্রিমিয়ার লিগে ১২ বলে অর্ধশতরান এবং ৬ বলে ৬ ছক্কা মারার নজিরই তাঁর দামের কারণ বলে মনে করছে ক্রিকেটমহল। তাঁকে রিজার্ভ ফিনিশার হিসেবেই দেখা হচ্ছে।

বোলিং বিভাগে ন্যূনতম মূল্যে দারুণ কিছু নাম তুলেছে কেকেআর। উত্তরপ্রদেশের জোরে বোলার কার্তিক ত্যাগীকে (Kartik Tyagi) ৩০ লক্ষ টাকায় দলে নেওয়া হয়েছে। আইপিএলে ২০ ম্যাচ খেলে তাঁর ঝুলিতে রয়েছে ১৫ উইকেট। মুম্বইয়ের লেগ স্পিনার প্রশান্ত সোলাঙ্কি (Prashant Solanki)-কেও ৩০ লক্ষ টাকায় নিয়েছে কলকাতা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ইডেনে ভালো পারফরম্যান্সই তাঁর পক্ষে গিয়েছে।

অভিজ্ঞতার দিক থেকে দলে ফিরেছেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। ৭৫ লক্ষ টাকায় তাঁকে আবারও কেকেআরের জার্সিতে দেখা যাবে। ২০২০ ও ২০২১ মরসুমে কলকাতার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া এই ব্যাটার আইপিএলে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে আসছেন। পাশাপাশি ন্যূনতম ৩০ লক্ষ টাকায় দলে নেওয়া হয়েছে দিল্লির অলরাউন্ডার স্বার্থক রঞ্জন (Swastik Ranjan) এবং হায়দরাবাদের অলরাউন্ডার দক্ষ কামরাকে (Daksh Kamra)। উল্লেখ্য, আইপিএল ২০২৫ নিলামে কেকেআর যে পরিকল্পিত, ভারসাম্যপূর্ণ এবং আগ্রাসী দল গড়েছে, তা নিয়ে একমত ক্রিকেট বিশেষজ্ঞরা। এখন দেখার, এই তারকা-সমৃদ্ধ স্কোয়াড মাঠে কতটা সফল হতে পারে। তবে নিলামের পরে একটা বিষয় স্পষ্ট যে, এ বারের আইপিএলে শিরোপার দৌড়ে কলকাতা নাইট রাইডার্স নিঃসন্দেহে অন্যতম বড় দাবিদার।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : IPL 2026 Schedule: Starts March 26, Final on May 31 | টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আইপিএল ঝড়! ২৬ মার্চ উদ্বোধন, ৩১ মে ফাইনাল : নিলামের আগেই ফাঁস সম্পূর্ণ সূচী

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন