Imphal Blast : ইম্ফলে বিস্ফোরণ, রবিবার ফ্যাশন শো-এ যোগ দেওয়ার কথা ছিল অভিনেত্রী সানি লিওন-এর 

SHARE:

ইম্ফলে বিস্ফোরণ, রবিবার ফ্যাশন শো-এ যোগ দেওয়ার কথা ছিল অভিনেত্রী সানি লিওন-এর 

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : আগামী রবিবার একটি ফ্যাশান শো-এ উপস্থিত থাকার কথা ছিল, অভিনেত্রী সানি লিওন-এর। তাঁর ইম্ফলের হাপতা কাঞ্জেইবাঙে যাওয়ার কথা ছিল বলে উল্লেখ। ওই ফ্যাশান শো-এর মাধ্যমে খাদি দ্রাব্য, মণিপুরী হ্যাণ্ডলুম, ও পর্যটন শিল্পকে আরও প্রচারমুখী করাই উদ্দেশ্য ছিল বলে সূত্র মারফৎ জানা যায়। কিন্তু তার আগেই শনিবার ফ্যাশান শো-এর ১০০ মিটারের ভেতর ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঘটনায় পরমপট থানায় মামলা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ‘শক্তিশালী হ্যাণ্ড গ্রেনেড বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পেছনে জঙ্গী কার্যকলাপের আছে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনায় কেউ হতাহত হননি।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন